ভিডিও শেয়ার করে বিপাকে সেলেনা গোমেজ!

বিনোদন ডেস্ক

বিনোদন

আন্তর্জাতিক সঙ্গীত অঙ্গনে খুব অল্প সময়ে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন মার্কিন তরুণ গায়িকা সেলেনা গোমেজ। গানের পাশাপাশি

2023-09-02T11:15:46+00:00
2023-09-02T11:15:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভিডিও শেয়ার করে বিপাকে সেলেনা গোমেজ!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৫ এএম   (ভিজিট : ২৭০)
X


আন্তর্জাতিক সঙ্গীত অঙ্গনে খুব অল্প সময়ে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন মার্কিন তরুণ গায়িকা সেলেনা গোমেজ। গানের পাশাপাশি অভিনয়েও সুনাম কুড়িয়েছেন তিনি। সম্প্রতি নিজের অভিনীত সিরিজ 'অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং'-এর শুটিং সেটের একটি ভিডিও শেয়ার করে বেশ বিপাকে পড়েছেন এই তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম পস্ন্যাটফর্মে তৃতীয় সর্বাধিক অনুসরণকারী ব্যক্তি গোমেজ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 'অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং'-এর সেট থেকে তার একটি সেলফি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটির ক্যাপশন দিয়ে সেখানে তিনি লিখেছেন, 'নিখোঁজ এবং অপেক্ষমাণ! অনলি মার্ডারস শুধু হুলু'তে।' ভিডিওটি সিরিজটির শুটিং সেট থেকে করা হয়েছিল।

ভিডিওটি ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে লাইভ ছিল এবং ১ মিলিয়নেরও বেশি লাইক পেয়েছে। কিন্তু অনুরাগীরা বিরূপ মন্তব্য করার পর থেকেই ভিডিও পোস্টটি মুছে দিয়েছেন সেলেনা গোমেজ। ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশের পরপরই অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী হলিউড ধর্মঘটের জন্য নির্ধারিত শর্তের নিয়ম লঙ্ঘন করার বিষয়টি গায়িকাকে অবহিত করেন। বর্তমানে হলিউড ধর্মঘট চলছে এবং লেখকদের সঙ্গে অভিনেতা-অভিনেত্রীরাও যোগ দিয়েছেন এতে। ফলে অভিনেতাদের বর্তমান প্রকল্পগুলো অনলাইনে প্রচার করার অনুমতি নেই। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী গোমেজকে নিয়ে মন্তব্য করে লিখেছেন, 'এটি খুব অবিবেচক কাজ করেছেন।' অন্য একজন বলেছেন, 'আপনি এখনো ধর্মঘটে আছেন, নিজের ভালোর জন্য এটি মুছুন।' অপর একজনের মন্তব্য, 'এটি সরাসরি নিয়মের লঙ্ঘন। আপনার কাজ উলেস্নখ করার কথা নয়। ধর্মঘট চলছে। কোনো কাজ প্রচার করা যাবে না এখন।' সেলিনা গোমেজ অভিনীত 'অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং'-এর তৃতীয় সিজন মুক্তি পেয়েছে সম্প্রতি। তৃতীয় সিজনের নির্মাণকাজ হলিউড ধর্মঘটের আগেই শেষ হয়ে যায় যার ফলে এটি প্রকাশিত হতে কোনো বাধাপ্রাপ্ত হয়নি।

উচ্চ বেতন ও পারিশ্রমিকের দাবিতে চলতি বছরের মে মাস থেকে ধর্মঘটে নেমেছেন হলিউড চলচ্চিত্র এবং টেলিভিশন লেখকরা। অ্যালায়েন্স অফ মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারসের (এএমপিটিপি) সঙ্গে রাইটার্স গিল্ড অফ আমেরিকার (ডবিস্নুউজিএ) একটি নতুন চুক্তির চেষ্টা ব্যর্থ হওয়ায় লেখকদের এই ধর্মঘট শুরু হয়। আন্দোলনে নেমেছে ১১,৫০০ লেখক। এরপর লেখকদের সঙ্গে আন্দোলনে যোগ দেয় হলিউডের অভিনয়শিল্পীরাও। যার ফলে আন্দোলন বৃহৎ আকার ধারণ করে। এই ধর্মঘটের ফলে আটকে গেছে হলিউডের বিগ বাজেটের সব চলচ্চিত্র ও টিভি সিরিজ।

বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy