বুধবার থেকে শুরু হবে ‘জাওয়ান’র অগ্রিম টিকিট বুকিং

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’সিনেমা। আগামী ৭ সেপ্টেম্বর সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। ইতিমধ্যে

2023-09-04T16:41:38+00:00
2023-09-04T16:41:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বুধবার থেকে শুরু হবে ‘জাওয়ান’র অগ্রিম টিকিট বুকিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪১ পিএম   (ভিজিট : ১৬৫)
X


বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’সিনেমা। আগামী ৭ সেপ্টেম্বর সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। ইতিমধ্যে সিনেমাটি দেশের সেন্সর বোর্ডে জমা পড়েছে। আগামী বুধবার থেকে বাংলাদেশে শুরু হবে ‘জাওয়ান’র অগ্রিম টিকিট বুকিং।

আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, বুধবার থেকে বাংলাদেশে শুরু হবে ‘জওয়ান’র অগ্রিম টিকিট বুকিং।

তিনি জানান, বিশ্বজুড়ে মুক্তির দিনই ‘জাওয়ান’ দেখা যাবে বাংলাদেশে। অনন্য মামুন বলেন, আশা করছি দ্রুতই ‘জাওয়ান’ সেন্সর ছাড়পত্র পাবে। আমরা সিনেমাটি আন্তর্জাতিক মুক্তির দিন বাংলাদেশের দর্শকদের দেখাতে প্রস্তুত।

অ্যাটলি কুমার পরিচালিত ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জাওয়ান’-এ শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকে। এতে আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সঞ্জীতা, সুনীল গ্রোভার, বোমান ইরানি, যোগি বাবু প্রমুখ। বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, থালাপাতি বিজয় এবং সঞ্জয় দত্তকেও।

‘জাওয়ান’ হতে চলেছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এ সিনেমা। সিনেমাটির বাজেট ৩০০ কোটি রুপি।

বাবু/এ.এস





  বিষয়:   টিকিট  বুকিং  জাওয়ান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy