আমির খানের সিনেমায় অভিনয় প্রসঙ্গে যা বললেন ফারিণ

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের ‘মিস্টার পারফেক্ট’ খ্যাত আমির খানের প্রযোজিত সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া

2023-09-19T10:49:58+00:00
2023-09-19T10:49:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমির খানের সিনেমায় অভিনয় প্রসঙ্গে যা বললেন ফারিণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪৯ এএম   (ভিজিট : ১৯৩)
X


বলিউডের ‘মিস্টার পারফেক্ট’ খ্যাত আমির খানের প্রযোজিত সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এমন খবরে সম্প্রতি সংবাদমাধ্যমে কথা বলেছেন অভিনেত্রী।


আমির খানের সিনেমায় কাজ করা প্রসঙ্গে ফারিণ বলেন, এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। কারণ আমির খানের কিংবা বলিউডের কোনো সিনেমায় আমি চুক্তিবদ্ধ হয়নি।


ফারিণ আরও বলেন, আমি টালিউডের ‘পাত্রী চাই’ সিনেমায় অভিনয় করব। এ সিনেমার পরিচালক  বিপ্লব গোস্বামী। তার চিত্রনাট্য নিয়ে আমিরের প্রযোজনায়  ‘লাপাতা লেডিস’ সিনেমা নির্মিত হয়েছিল। তার মানে এই নয়, এ সিনেমাটিও তিনি প্রযোজনা করবেন।


এরপরই অভিনেত্রী দুঃখ প্রকাশ করে বলেন, আমার সাথে কথা না বলেই ভুল সংবাদ প্রকাশিত হয়েছে। অথচ আমির খানের সঙ্গে আমার কোনো যোগসূত্র নেই। সবশেষে ফারিণ বলেন, এমন কিছু হলে অবশ্যই আমি আমার ভক্তদের বিষয়টি জানাতাম।


বিপ্লব গোস্বামী পরিচালিত ‘পাত্রী চাই’ সিনেমাটি সামাজিক ঘরানার। এ সিনেমা পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের জীবনের নানা সমস্যাকে নতুনভাবে ভাবতে শেখার গল্প বলবে।


সিনেমায় তাসনিয়া ফারিণের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। সব্যসাচী চক্রবর্তী ও মমতাশস্করের মতো তারকাকেও দেখা যাবে সিনেমায়। প্রমোদ ফিল্মসের প্রযোজনায় এ সিনেমাটির শুটিং আসন্ন দুর্গাপূজার পরেই শুরু হওয়ার কথা রয়েছে।






  বিষয়:   ফারিণ  আমির খান 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy