পরীমণির ‘পাফ ড্যাডি’ সিনেমা প্রদর্শন বন্ধে লিগ্যাল নোটিশ

বিনোদন ডেস্ক

বিনোদন

অশ্লীলতাসহ নানা অভিযোগে তিন দিনের মধ্যে চিত্রনায়িকা পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’র প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধে

2023-09-24T16:43:55+00:00
2023-09-24T16:43:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরীমণির ‘পাফ ড্যাডি’ সিনেমা প্রদর্শন বন্ধে লিগ্যাল নোটিশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪৩ পিএম   (ভিজিট : ২১২)
X


অশ্লীলতাসহ নানা অভিযোগে তিন দিনের মধ্যে চিত্রনায়িকা পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’র প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধে আইনি নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী।

রোববার (২৪ সেপ্টেম্বর) ই-মেইলের মাধ্যমে ও ডাকযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের কাছে এই নোটিস পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ওই আইনজীবী।

জয়নাল আবেদিন মাযহারী সাংবাদিকদের বলেছেন, ‘এটি দায়িত্ববোধ থেকে করেছি। আমরা চাই, চলচ্চিত্র নির্মাণ কর্তৃপক্ষ নিয়ম-নীতির আওতায় সুস্থ ধারার চলচ্চিত্র আনুক।’

লিগ্যাল নোটিসে বলা হয়েছে, ‘সুনির্দিষ্ট নীতিমালা না থাকার সুযোগে সুকৌশলে পরবর্তী প্রজন্মের মাঝে অশ্লীলতা ছড়িয়ে তাদের বিপথে নেওয়ার মানসে এবং সহজে টাকা উপার্জনের জন্য একটি মহল ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করছে। সম্প্রতি এই প্ল্যাটফর্মে অসংখ্য অশ্লীল ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে। আমাদের প্রাপ্ত তথ্য মতে, এমন অসংখ্য মুভি রয়েছে। এসব প্ল্যাটফর্মের প্রায় সকল মুভিতেই কম-বেশি যৌন সুড়সুড়ির দৃশ্যসহ ব্যাপক হারে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, দেশি সংস্কৃতিবিরোধী গল্প ও দৃশ্য উপস্থাপন করা হয়।’

আরও বলা হয়েছে, ‘পাফ ড্যাডি মুভিতে কোনো পজিটিভ মেসেজ ছিল না। প্রদর্শিত বিষয়গুলোর মধ্যে অন্যতম নেগেটিভ মেসেজ হলো—বিবাহবহির্ভূত সম্পর্ককে প্রমোট করা, বিয়েতে অনুৎসাহিত করা, আধ্যাত্মিক মণীষীর চরিত্রকে অত্যন্ত বাজেভাবে হরণ করা, প্রতি মুহূর্তে যৌন সুড়সুড়ির দৃশ্য উপস্থাপন করা। এছাড়া ওই মুভিতে আর কোনও মেসেজ নেই। যা নতুন প্রজন্মের জন্য অশনিসংকেত। বৃহৎ স্বার্থে নিম্নোক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য আপনার হস্তক্ষেপ একান্ত কাম্য।’

গত ৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। এতে অভিনয় করেছেন পরীমনি, আব্দুন নূর সজল, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ প্রমুখ।

বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy