তরুণীর সঙ্গে সালমানের ছবি ঘিরে জল্পনা

বিনোদন ডেস্ক

বিনোদন

ক্যাটরিনার সঙ্গে প্রেম ভাঙার পর লুলিয়া ভান্তুরের সঙ্গে প্রেমে জড়ান সালমান খান। তবে সেই প্রেমও ভেঙেছে বলে গুঞ্জন

2023-10-09T12:11:45+00:00
2023-10-09T12:11:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তরুণীর সঙ্গে সালমানের ছবি ঘিরে জল্পনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ১২:১১ পিএম   (ভিজিট : ১৮৩)
X


ক্যাটরিনার সঙ্গে প্রেম ভাঙার পর লুলিয়া ভান্তুরের সঙ্গে প্রেমে জড়ান সালমান খান। তবে সেই প্রেমও ভেঙেছে বলে গুঞ্জন আছে। মাঝে তার নাম জড়িয়েছিল পূজা হেগড়ের সঙ্গে। তবে সেই জল্পনা উড়িয়ে দেন অভিনেতা। সম্প্রতি এক রহস্যময়ীর সঙ্গে তার ছবি ঘিরে নতুন জল্পনা এখন তুঙ্গে। কবে বিয়ে করবেন সালমান খান। তবে অভিনেতার সঙ্গে  ছবিতে রহস্যময়ীর মুখ দেখা যায়নি। তার পরনে রয়েছে সাদা প্যান্ট ও জ্যাকেট। মেয়েটির জ্যাকেটে লেখা ২৭/১২ অর্থাৎ ২৭ ডিসেম্বর যা সালমান খানের জন্মদিন। সেরকমই এক পোশাকে অর্থাৎ সাদা প্যান্ট, টিশার্ট ও জ্যাকেটে দেখা গেল এ নায়ককেও।

রহস্যময়ীকে জড়িয়ে সালমান লিখেছেন, আগামীকাল আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ শেয়ার করতে চলেছি। আমি সবসময় তোমার পিছনে থাকব।

সালমানের এই ছবিতে কমেন্টের ঝড় চলছে। অনুরাগীদের কেউ ভালোবাসা জানিয়েছেন। কেউ আবার লিখেছেন, ভাবী নাকি? এ নায়কের প্রাক্তন সঙ্গীতা বিজলানি লেখেন, ভালোবাসা। সঙ্গে দিয়েছেন হৃদয়ের ইমোজি। কেউ কেউ লিখেছেন, গোপনেই বিয়ে করলেন নাকি? কিছু অনুরাগী আবার বিয়ে না করার আর্জি জানিয়েছেন। তবে কেউ কেউ আবার নয়া ছবি ঘোষণার আভাসও পেয়েছেন। মোটামুটি একটি ছবি ঘিরে জল্পনা তুঙ্গে।

প্রসঙ্গত, সামনে মুক্তি পেতে চলেছে টাইগার থ্রি। ক্যাটরিনা কাইফের সঙ্গে ফের ফিরছেন তিনি। ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও সালমানকে। তার মাঝেই এই ছবি নিয়ে বাড়তি উন্মাদনা। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ট্রেলার।

বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy