‘লেডি সিংহাম’ রূপে দীপিকা

বিনোদন ডেস্ক

বিনোদন

গত বছরের শেষের দিকে জানা যায় বলিউডের তুমুল দর্শকপ্রিয় সিনেমা ‘সিংহাম’ -এর তৃতীয় কিস্তি আসতে যাচ্ছে। আর তাতে

2023-10-15T15:18:59+00:00
2023-10-15T15:21:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘লেডি সিংহাম’ রূপে দীপিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ অক্টোবর, ২০২৩, ৩:১৮ পিএম  আপডেট: ১৫.১০.২০২৩ ৩:২১ পিএম  (ভিজিট : ১৬২)
X


গত বছরের শেষের দিকে জানা যায় বলিউডের তুমুল দর্শকপ্রিয় সিনেমা ‘সিংহাম’ -এর তৃতীয় কিস্তি আসতে যাচ্ছে। আর তাতে লেডি সিংহামের চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাডুকোন।

সেই খবরের প্রায় ১১ মাস পরে প্রকাশ্যে এলো দীপিকার ‘লেডি সিংহাম’ লুক। রোববার নিজের সোশ্যাল মিডিয়ায় এই লুকের দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

পরিচালক রোহিত শেট্টিও তার ইনস্টাগ্রামে দীপিকার এই দুই ছবি পোস্ট করেছেন। তিনি ছবি দুটো পোস্ট করে লেখেন, ‘নারী সীতা কা রূপ হ্যায় অর দুর্গা কা ভি। আমাদের কপ ইউনিভার্সের সব থেকে হিংস্র এবং পাশবিক অফিসারের সঙ্গে আলাপ করুন। শক্তি শেট্টি ওরফে দীপিকা হলো আমার লেডি সিংঘম।’

দীপিকা ছবি দুটি পোস্ট করে লেখেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছে... শক্তি শেট্টি।’





















অর্থাৎ রোহিত শেট্টি ও দীপিকার পোস্ট থেকেই নিশ্চিত যে এই লেডি সিংহামের চরিত্রের নাম- শক্তি শেট্টি। শক্তি দুর্গার অপর নাম।

ছবি দুটির একটিতে দেখা যাচ্ছে, দীপিকা পুলিশের পোশাক পরে গুন্ডাদের দমন করছেন। তিনি একজন গুন্ডার চুলের মুঠি ধরে হাসছেন। পিছনে দাউ দাউ করে জ্বলছে একটি গাড়ি। অন্যদিকে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তার হাতে ব্যান্ডেজ প্যাঁচানো, মাথা ফাটা। অথচ পুলিশের পোশাক পরে হিংস্র হাসি হেসে বন্দুক হাতে পোজ দিচ্ছেন।

দীপিকার এই লুকে মুগ্ধ রণবীর সিং লেখেন, ‘আরে দেবা! আলি রে আলি।’ এছাড়াও পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ, নীল নিতিন মুকেশ, শমিতা শেট্টিসহ অনেকেই প্রশংসা করেছেন দীপিকার এই লুকের।

প্রসঙ্গত, সিংহাম এগেইন ছবিতে দীপিকার সঙ্গে দেখা যাবে অজয় দেবগন এবং রণবীর সিংকে।

বাবু/এ.এস





  বিষয়:   দীপিকা 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy