ইন্দিরা গান্ধীর চরিত্রে ফাতিমা সানা শেখ

বিনোদন ডেস্ক

বিনোদন

মুক্তি পেল মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদুর’ ছবির টিজার। আর টিজারেই সাড়া ফেলেছেন ভিকি কৌশল। তবে এই ছবিতে

2023-10-16T15:53:12+00:00
2023-10-16T16:04:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইন্দিরা গান্ধীর চরিত্রে ফাতিমা সানা শেখ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৩:৫৩ পিএম  আপডেট: ১৬.১০.২০২৩ ৪:০৪ পিএম  (ভিজিট : ৩৩৬)
X

মুক্তি পেল মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদুর’ ছবির টিজার। আর টিজারেই সাড়া ফেলেছেন ভিকি কৌশল। তবে এই ছবিতে বড় চমক দিতে চলেছেন ‘দঙ্গলকন্যা’ ফাতিমা সানা শেখ। ছবিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে আসতে চলেছেন তিনি। সম্প্রতি এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সানা।

‘স্যাম বাহাদুর’ ছবিটি ঘিরে দীর্ঘদিন ধরে চর্চা তুঙ্গে। এই ছবিতে ভিকি কৌশল ফিল্ড মার্শাল স্যাম মানেকশর ভূমিকায় আসতে চলেছেন। এই ছবির টিজার মুক্তি উপলক্ষে গত শুক্রবার মুম্বাইতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
‘দঙ্গলকন্যা’ ফাতিমা সানা শেখ

‘দঙ্গলকন্যা’ ফাতিমা সানা শেখ

এ অনুষ্ঠানে ছবিতে ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বর চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে সানা বলেন, ‘তিনি দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। তাই আমি বুঝে উঠতে পারছিলাম না, ছবিটি নেওয়া ঠিক হবে কি না। কিন্তু মেঘনা (গুলজার) এ ব্যাপারে নিশ্চিত ছিলেন। তিনি বলেছিলেন, তাঁর প্রতি আস্থা রাখতে। যখন পরিচালক তাঁর প্রতি ভরসা রাখার কথা বলেন, তার মানে সব ঠিকঠাক আছে। হয়তোবা তিনি যা দেখতে পাচ্ছেন, আমি তা দেখতে পাচ্ছি না।’

একই অনুষ্ঠানে সানা কথা বলেন মেঘনা গুলজারকে নিয়েও, ‘আমি তাঁর (মেঘনা গুলজার) কাজ অত্যন্ত পছন্দ করি। তিনি আমার জন্য এই চ্যালেঞ্জ সহজ করে দিয়েছিলেন। মেঘনা জানতেন, তিনি কী চাইছেন। আর আমি সেটাই করেছি।’

পর্দায় ইন্দিরা গান্ধী হয়ে উঠতে সানা ইতিহাসের অনেক বই পড়েছেন। ইন্দিরা গান্ধীর পুরোনো ভিডিও দেখেছেন। সানা বলেন, ‘আপনি যখন এ রকম এক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করবেন, তখন তাঁর ভ্রমণ বোঝা খুব জরুরি। ইতিহাসের বই পড়লে জানা যায়, আমাদের দেশে কত কী যে ঘটেছে।’
পর্দায় ইন্দিরা গান্ধী হয়ে উঠতে সানা ইতিহাসের অনেক বই পড়েছেন

পর্দায় ইন্দিরা গান্ধী হয়ে উঠতে সানা ইতিহাসের অনেক বই পড়েছেন

আমির খানের ‘দঙ্গল’ ছবিতে ফাতিমা সানা ও সানিয়া মালহোত্রাকে একসঙ্গে দুই বোনের চরিত্রে দেখা গেছে। ‘স্যাম বাহাদুর’ ছবিতেও আবার তাঁরা একসঙ্গে। 

সানিয়ার সঙ্গে আবার অভিনয়ের প্রসঙ্গে সানা বলেন, ‘আমরা দুজনে আবার একসঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত। তবে একসঙ্গে অভিনয় নিয়মিত না হলেও আমাদের দেখা-সাক্ষাৎ হতেই থাকে। একে অপরের বাড়িতে যাই। কিন্তু একই ছবিতে কাজের অনুভূতিটাই আলাদা।’


বাবু/এমএ






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy