শুভশ্রীর শখ এবার তার মেয়ে হোক

বিনোদন প্রতিবেদক

বিনোদন

আর মাত্র কয়েক দিন পার হলেই টালিউডের জনপ্রিয় তারকা জুটি শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর ঘর আলো করে

2023-10-31T14:46:14+00:00
2023-10-31T14:46:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুভশ্রীর শখ এবার তার মেয়ে হোক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ২:৪৬ পিএম   (ভিজিট : ২৪৪)
X

আর মাত্র কয়েক দিন পার হলেই টালিউডের জনপ্রিয় তারকা জুটি শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর ঘর আলো করে আসবে তাদের দ্বিতীয় সন্তান। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে জন্ম হয় তাদের প্রথম ছেলে ইউভানের। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার শখ এবার একটা মেয়ে হোক। 

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, শুভশ্রীর ছেলের পর এবার মেয়ে হবে কিনা তা নিয়ে শুভশ্রীর সঙ্গে সঙ্গে অনেকেই বেশ উৎসাহে আছে। এরই মধ্যে ডান্স বাংলা ডান্সের সেট থেকে তা নিয়ে ভবিষ্যৎবাণীও করে ফেলেছেন বিচারক কেকে আর সাকী।

এসময় ভবিষ্যৎবাণীতে শুভশ্রীকে বলা হয়েছে, আজ থেকে ১৫ বছর পর অভিনেত্রীর একটা সুন্দর বাড়ি হবে। যাতে রাজ ও শুভশ্রীর সঙ্গে থাকবে তাদের দুষ্টু-মিষ্টি ৪ ছেলে, আর গোলুমোলু ৮ মেয়ে। এমন কথা শুনে চোখ ছানাবড়া হয়ে যায় অভিনেত্রীর। পাশ থেকে মিঠুন বলে ওঠেন, ‘ওটা তো আর বাড়ি থাকবে না।’ এতে সকলকেই বেশ মজা পেতে দেখা যায়।

তবে পুরো ব্যাপারটাই হয়েছে মজার ছলে। তবে বেশ মজা পেয়েছে রাজ-শুভশ্রী জুটির ভক্তরা। অনেকেই পাওয়ার কাপল হিসেবে দেখে এই দম্পতিকে। বরাবরই একে-অপরের পাশে শক্ত করে থাকেন রাজ আর শুভশ্রী। দিনকয়েক আগে প্রেগন্যান্সিতে জিম করা নিয়ে ট্রোলের মুখে পড়তে হয়েছিল ইউভানের মা-কে। সেইসময় পাশে দাঁড়িয়েছিলেন রাজই। ট্রোলারদের মুখ বন্ধ করতে একটি পোস্টও শেয়ার করে নিয়েছিলেন। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy