‘বার্বি-ওপেনহেইমার’ মিলিয়ে আসছে ‘বারবেনহেইমার’

বিনোদন ডেস্ক

বিনোদন

এক ‘বারবেনহেইমার’ ঝড় থামতে না থামতেই জানা গেল আরেক ‘বারবেনহেইমার’-এর খবর। ‘বার্বি’ ও ‘ওপেনহেইমার’-এর সিকুয়েল নয়, আসছে সম্পূর্ণ

2023-11-06T20:41:25+00:00
2023-11-06T20:41:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘বার্বি-ওপেনহেইমার’ মিলিয়ে আসছে ‘বারবেনহেইমার’
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৮:৪১ পিএম   (ভিজিট : ১২৫)
X

এক ‘বারবেনহেইমার’ ঝড় থামতে না থামতেই জানা গেল আরেক ‘বারবেনহেইমার’-এর খবর। ‘বার্বি’ ও ‘ওপেনহেইমার’-এর সিকুয়েল নয়, আসছে সম্পূর্ণ ভিন্নধর্মী এই দুই ছবির গল্প মিলিয়ে নতুন এক ছবি।

ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ ও গ্রেটা গারউইগের ‘বার্বি’ ছবি দুটির বক্স অফিস সংঘর্ষের নাম দেয়া হয়েছিল ‘বারবেনহেইমার।’ ছবি দুটির তুমুল সাফল্যের পরে এবার এই ভিন্নধর্মী দুই সিনেমার গল্প মিলিয়ে আসছে নতুন সিনেমা ‘বারবেনহেইমার।’ খবরটি জানিয়েছে হলিউড রিপোর্টার। নির্মাণ করছেন চার্লিস ব্যান্ড।











‘ওপেনহেইমার’-এর গল্প পারমানবিক বোমা নিয়ে। আর ‘বার্বি’র গল্প বার্বি পুতুলকে ঘিরে। ‘বারবেনহেইমার’ ছবিতে থাকছে দুটি বিষয়ই, পুতুল ও বোমা।

চার্লিস ব্যান্ড জানিয়েছেন, ছবিতে একজন বিজ্ঞানি পুতুল থাকবে, যার নাম ডক্টর বামবি জে বারবেনহেইমার। ডল টাউন ডলটোপিয়াতে থাকে সে। পুতুলের প্রতি মানুষের আচরণে বিরক্ত সেই বিজ্ঞানি। তাই তার মিশন পৃথিবীকে ধ্বংস করে দেয়া বড় একটি নিউক্লিয়ার বোমা দিয়ে।

নির্মাতার মতে, তিনি স্বীকার করেন যে ‘বার্বি’ ও ‘ওপেনহেইমার’-এর জনপ্রিয়তাকে পুঁজি করে সিনেমা নির্মাণ করছেন তিনি। তবে ‘বারবেনহেইমার’-এ একেবারেই নতুন কিছু পেতে যাচ্ছে দর্শক, এমনটাই মনে করছেন নির্মাতা।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy