‘অন্তরঙ্গ ছবি কখনও প্রকাশ্যে আসবে না’

বিনোদন ডেস্ক

বিনোদন

কয়েকদিন আগেই ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে কেন্দ্র করে প্রেমের গুঞ্জন ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে এই

2023-11-09T15:06:02+00:00
2023-11-09T15:06:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘অন্তরঙ্গ ছবি কখনও প্রকাশ্যে আসবে না’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৩:০৬ পিএম   (ভিজিট : ২৫৩)
X

কয়েকদিন আগেই ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে কেন্দ্র করে প্রেমের গুঞ্জন ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে এই নায়িকার সঙ্গে এক ছেলের বেশ কিছু ছবি ভাইরাল হয়। 

যেখানে দু’জনের খুনসুটি মুহূর্তগুলো ফুটে উঠে। এমনকি ওই ছেলের ফেসবুক প্রোফাইলেও দীঘির সরব উপস্থিতি দেখা মেলে। সেসময় ওই ছেলের সঙ্গে সম্পর্ক শুধুই বন্ধুত্ব বলে সম্বোধন করেন দীঘি। 














এমনকি ছবিগুলো প্রসঙ্গেও দীঘির ভাষ্য ছিল, ‘আমরা তো লুকোচুরি করছি না। ছবিগুলো বন্ধু হিসেবেই তোলা। যেহেতু সে মিডিয়ার কেউ নয়, তাই আমি চাই তাকে নিয়ে এ বিষয়ে কোনো আলোচনার সৃষ্টি না হোক।’

এদিকে ওই নায়িকার সঙ্গে ছেলের ছবিগুলো নিয়ে অনেক সংবাদমাধ্যমেই সংবাদ প্রচার হয়েছে। যেখানে কিছু কিছু প্রতিবেদনে দীঘির সঙ্গে তরুণের ‘অন্তরঙ্গ’ ছবি প্রকাশ, এভাবেও শিরোনাম হয়েছে। 














সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দীঘি বলেন, ‘ছেলেটি আমার বাল্যবন্ধু। আমি মনে করি, অভিনয়জীবনের পাশাপাশি আমাদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেখানে আলাদা সার্কেল, পরিবারসহ আলাদা একটা জগৎ থাকে। সেগুলো আমরা কখনো সামনে আনি না। সেখান থেকেই যেকোনোভাবে একটা ছবি সবার চোখে পড়েছে। কিছু জায়গায় নিউজও হয়েছে। সেখানে বলা হয়েছে “অন্তরঙ্গ ছবি”।

বিষয়টি আসলে তা নয়। কারণ, অন্তরঙ্গ ছবি অনেক ভয়ংকর হয়। সেগুলো প্রকাশ্যে পোস্ট করা যায় না। আমার ফোন থেকে যে ছবি বের হবে, সেগুলো কখনোই অন্তরঙ্গ হবে না। অন্তরঙ্গ হবে সেটা, যেটা আমার ফোন গ্যালারিতে থাকবে, যেটা কখনো প্রকাশ্যে আসবে না।’














মাহিমিনকে বন্ধু বলতে চাইলে তাঁদের ফেসবুক পোস্ট বলছে ভিন্ন কথা। ফেসবুকে একটি পোস্টে মাহিমিনের উদ্দেশে দীঘি লিখেছেন, ‘আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে সব সময় অনুপ্রেরণা দিয়ো বেবি।’ 

দীঘির এমন মন্তব্যের উত্তরে মাহিমিন রশিদ লিখেছেন, ‘আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি! তোমার চলার পথে তোমাকে অনুপ্রেরণা দেওয়া, সহযোগিতা করার যে কথাটি বললে, এটা আমার জন্য অনেক বড় কিছু। তুমি এমন একজন বিশেষ মানুষ, যাকে আমার এই জীবনে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। কখনোই স্বপ্ন দেখা বন্ধ করো না।’





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy