প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৫:৪৭ পিএম (ভিজিট : ২৮৭)

X
ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান সবসময়ই দাবি করেন তার রয়েছে অসংখ্য নারী ভক্ত। তিনি তার নারী ভক্তদের নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায়ও আসেন মাঝেমধ্যেই। সম্প্রতি জায়েদ জানান, এক মেয়ে নাকি তার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে জায়েদের জন্য।
সংবাদ মাধ্যমঅনুযায়ী, সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে এসেছিলেন জায়েদ খান। সেখানেই এমন তথ্য দিলেন তিনি নিজেই।
জায়েদ খান বলেন, এক মেয়ে শুধু আমার কারণে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করেছে। হাতে আমার নাম লেখার কারণে ঝামেলা করতো ছেলেটা। মেয়েটা আমাকে খুব পছন্দ করতো। শেষে মেয়েটা আমার কারণে ব্রেকআপ করে ফেলে।
জায়েদ খান ঘটনার বর্ণনা দিয়ে বলেন, বিয়ের হলুদ অনুষ্ঠানে এক মেয়ে মেহেদি দিয়ে আমার নাম হাতে লেখে। লেখে জায়েদ খান। বিয়ে করতে এসে ছেলে হাতে লেখা দেখে জায়েদ খান। শেষে ওই ছেলে আর বিয়েই করবে না, আসর থেকে উঠে চলে যায়। পরে আমাকে ফোন দিয়ে বিষয়টি ঠিক করতে হয়েছে।
অপর এক নারীকে নিয়ে তিনি বলেন, আমার কারণে নাকি ওই মেয়ের (নাম বলা যাবে না) প্রেম ভেঙে যায়। আমি ওই মেয়ের কাছে জানতে চাইলে, সে বলে আমার কারণে কেন? তখন ওই মেয়ে বলল, আপনাকে আমার খুব ভালো লাগে। আমি সারাদিন আপনার ভিডিও দেখি। এটা সহ্য করতে পারেনি আমার বয়ফ্রেন্ড। তাই ব্রেকআপ হয় আমাদের।’
উল্লেখ্য, জায়েদ খান ২০০৮ সালে ‘ভালবাসা ভালবাসা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। পরে ২০০৯ সালে মনতাজুর রহমান আকবরের ‘কাজের মানুষ’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘মন ছুঁয়েছে মন’ চলচ্চিত্রে অভিনয় করেন।
২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত ‘আমার স্বপ্ন আমার সংসার’ এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মায়ের চোখ’ ও ‘রিকশাওয়ালার ছেলে’।