নজরুলের সুর হত্যা করলেন এআর রাহমান

বিনোদন প্রতিবেদক

বিনোদন

পাকিস্তান বনাম বাংলাদেশ মুক্তিযুদ্ধ অবলম্বনে ছবি। নির্মাতা পক্ষ ভারতীয় তথা বলিউড। যার সংগীত অংশীদার হিসেবে আছেন অস্কারজয়ী দক্ষিণী

2023-11-10T17:18:55+00:00
2023-11-10T17:23:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নজরুলের সুর হত্যা করলেন এআর রাহমান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৫:১৮ পিএম  আপডেট: ১০.১১.২০২৩ ৫:২৩ পিএম  (ভিজিট : ২৩৩)
X

পাকিস্তান বনাম বাংলাদেশ মুক্তিযুদ্ধ অবলম্বনে ছবি। নির্মাতা পক্ষ ভারতীয় তথা বলিউড। যার সংগীত অংশীদার হিসেবে আছেন অস্কারজয়ী দক্ষিণী এ আর রাহমান। ফলে বাংলাদেশের পক্ষ থেকে একটু বেশিই প্রত্যাশা ছিলো ছবিটির প্রতি। ধারণা করা হচ্ছিলো, মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও রাহমানের সংগীতে কিংবদন্তি এক বাংলাদেশের ছবি মিলবে ‘পিপ্পা’ নামের এই ছবিতে।

অথচ এটির একটি গান প্রকাশ্যের আসতেই সেই প্রত্যাশা লেজে-গোবর! ছবিটির গল্প প্রাসঙ্গিক করে তুলতে অথবা বাংলা দর্শকদের ধরবার আশায় এ আর রাহমান এই ছবিতে যুক্ত করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘কারার ওই লৌহ কপাট’। বাংলা ও বাঙালির আবেগ, দর্শকদের হৃদয় কাঁপানোর জন্য এর থেকে ভালো নির্বাচন কি হতে পারে! অথচ গানটি প্রকাশের পর দুই বাংলা ও বাংলাদেশে রীতিমতো আগুন ধরেছে। ক্ষোভে ফেটে পড়ছে নেটাগরিকরা। কারণ, শ্রোতাদের অভিযোগ এ আর রাহমান ঐতিহাসিক এই গানটিকে রীতিমতো হত্যা করেছে। ধারণা করছেন তারা, এটি ইচ্ছা করেই করেছেন রাহমান, যাতে করে গানটি ভাইরাল হয়!

হয়েছেও তাই। দুদিন ধরে এ আর রাহমানের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া এই গানটি এখন ঘুরছে ফেসবুকের দেয়ালে দেয়ালে। উঠেছে দুই বাঙলার পক্ষ থেকে প্রতিবাদ। এবং সেই প্রতিবাদে সামিল হচ্ছেন দুই বাংলার শিল্পীরাও। সোশ্যাল হ্যান্ডেলের গল্প বাদ দিলেও, শুধু রাহমানের ইউটিউব চ্যানেলের কমেন্টে যে ৫ হাজার মন্তব্য পড়েছে, তাতে একটি মন্তব্যও রাহমানের ‘বিকৃত’ সুরের পক্ষে যায়নি। অথচ তিনি গ্লোবাল তারকা! 

বেশিরভাগের প্রতিক্রিয়া, একটি শেকল ভাঙা বিপ্লবী গানকে রাহমান সাহেব রোম্যান্টিক গানে রূপান্তর করেছেন!

১০ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে ‘পিপ্পা’। এই ছবিতে অভিনয় করেছেন ইশান খট্টর, মৃণাল ঠাকুর, প্রিয়াংশু পাইনুলির মতো অভিনেতারা। 

সিনেমাটি ক্যাপ্টেন বলরাম সিং মেহতার জীবনের ওপর তৈরি। ১৯৭১ সালে পাকিস্তান-বাংলাদেশ যুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছিলেন তিনি। বাংলাদেশের জন্য তার বীরত্বটাই মূলত উঠে আসবে এই ছবিটির মাধ্যমে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy