চতুর্থবারের মতো বিয়ে করেছেন সংগীতশিল্পী নোবেল

বিনোদন প্রতিবেদক

বিনোদন

বিয়ে করেছেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করেছেন নোবেল, যেখানে এক তরুণীকে

2023-11-20T16:52:47+00:00
2023-11-20T17:13:33+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চতুর্থবারের মতো বিয়ে করেছেন সংগীতশিল্পী নোবেল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৪:৫২ পিএম  আপডেট: ২০.১১.২০২৩ ৫:১৩ পিএম  (ভিজিট : ২২২)
X

বিয়ে করেছেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করেছেন নোবেল, যেখানে এক তরুণীকে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেছে তাকে। এর কিছুক্ষণ পরেই আরেকটি স্ট্যাটাসে নোবেল জানান, গতকাল বিয়ে করেছেন তারা। নোবেলের নতুন স্ত্রীর নাম ফারজানা আরশি। তার বাড়ি খুলনায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে জানা গেছে, আরশির দ্বিতীয় বিয়ে এটি। এর আগে নাদিম আহমেদ নামের এক ফুড ব্লগারের সঙ্গে তার বিয়ে হয়েছিল। আরশি নিজেও একজন ফুড ব্লগার।

আরশির আইডিতে এখনো নাদিমের সঙ্গে বেশ কিছু ছবি রয়েছে। নাদিমের সঙ্গে  বিয়ের ছবিও এখনো ঘুরপাক খাচ্ছে ফেসবুকে। 
তবে নাদিমের সঙ্গে আরশির বিচ্ছেদ হয়েছে কি না, তা জানা যায়নি। নোবেলের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

চলতি বছরের মে মাসে নোবেলের সঙ্গে বিচ্ছেদ হয় সালসাবিল মাহমুদের। মাদক না ছাড়ায় নোবেলকে তালাক দেন সালসাবিল। তার আগে বহুদিন ধরে থাকছিলেন আলাদা। ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিলকে বিয়ে করেছিলেন নোবেল। তার সঙ্গে ডিভোর্সের ছয় মাসের মাথায় ফের বিয়ে করলেন গায়ক।

জানা যায়, এটি নোবেলের চতুর্থ বিয়ে। নোবেল প্রথম বিয়েটা করেন রিমি নামের এক মেয়েকে। সেই সংসার বেশি দিন টেকেনি। রিমিই নাকি ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্মীয়র মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন নোবেল। বেশি দিন টেকেনি সেই সংসারও।

ভারতের টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক রিয়ালিটি শো সারেগামাপার মাধ্যমে দুই বাংলাতেই জনপ্রিয় হয়েছেন মাঈনুল আহসান নোবেল। এর পর থেকেই নানা কর্মকাণ্ড করে বিতর্কে জড়িয়েছেন তিনি। গানের চেয়ে বেশি ব্যক্তিজীবন আর নানা মন্তব্যের কারণে হয়েছেন আলোচিত।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy