মৌসুমী কবে ‘বিগো লাইভ’ করেছে, প্রশ্ন ওমর সানীর

বিনোদন ডেস্ক

বিনোদন

ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর আত্মহত্যার ঘটনায় আলোচনায় আসে ভিডিও চ্যাটিং অ্যাপ বিগো লাইভ প্ল্যাটফর্ম। যেখানে বেশ সক্রিয়

2023-11-21T15:06:12+00:00
2023-11-21T15:22:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌসুমী কবে ‘বিগো লাইভ’ করেছে, প্রশ্ন ওমর সানীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৩:০৬ পিএম  আপডেট: ২১.১১.২০২৩ ৩:২২ পিএম  (ভিজিট : ২০৮)
X

ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর আত্মহত্যার ঘটনায় আলোচনায় আসে ভিডিও চ্যাটিং অ্যাপ বিগো লাইভ প্ল্যাটফর্ম। যেখানে বেশ সক্রিয় ছিলেন হিমু। নিষিদ্ধ এই প্ল্যাটফর্মে পছন্দের অভিনেত্রীকে দেখে অবাক হন ভক্ত-অনুরাগীরাও। কারণ বিগো অ্যাপে নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন পৃথিবীর বিভিন্ন প্রান্তের ব্যাবহারকারীরা।

হিমুর মৃত্যুর পর যখন বিগো লাইভ নিয়ে আলোচনা তুঙ্গে, তখনই দেশের কিছু সংবাদমাধ্যমে খবর প্রচার হয়- এই প্লার্টফর্মের সঙ্গে নাকি যুক্ত আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। 

প্রতিবেদনে দাবি করা হয়, বিগো লাইভে মৌসুমীর ভিডিও রয়েছে। লাইভ করে মোটা অঙ্কের টাকাও নিয়েছেন। সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। 

মৌসুমীকে নিয়ে এমন খবরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন তার স্বামী অভিনেতা ওমর সানী। মঙ্গলবার সকালে ফেসবুকে এক পোস্টে তিনি প্রশ্ন করেন, মৌসুমী কবে বিগো লাইভ করেছে?

যারা এমন খবর প্রচার করেছেন তাদের উদ্দেশে ওমর সানী লিখেছেন, কবে বিগো লাইভ করেছে মৌসুমী? প্রমাণ দিতে হবে, স্টুপিড। তার কোনোদিন বিগো আইডি ছিল না।

এ বিষয়ে ওমর সানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কারা এসব নিউজ করেছে, আমি তাদেরকে চিনি। শুধু এতটুকুই বলবো- তাদের শুভবুদ্ধির উদয় হোক।’

তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন কি না, এমন প্রশ্নে ওমর সানীর ভাষ্য, ‘না, কোনো পদক্ষেপ নেব না। সবকিছুই আল্লাহর উপর ছেড়ে দেব। যারা আমার স্ত্রীর মানহানি করেছেন, আল্লাহ তাদের বিচার করবেন।’





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy