ইনস্টাগ্রামে ঐশ্বরিয়াকে আনফলো করলেন অমিতাভ

বিনোদন ডেস্ক

বিনোদন

বেশ কিছুদিন ধরেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের দূরত্বের খবর শোনা যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও নানা

2023-12-10T13:49:28+00:00
2023-12-10T13:49:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইনস্টাগ্রামে ঐশ্বরিয়াকে আনফলো করলেন অমিতাভ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ১:৪৯ পিএম   (ভিজিট : ১৪৬)
X

বেশ কিছুদিন ধরেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের দূরত্বের খবর শোনা যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও নানা কর্মকাণ্ডে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন স্পষ্ট হচ্ছে। এর মধ্যেই এমন একটি ঘটনা ঘটেছে, যা থেকেই অনেকের ধারণা, তাদের বিচ্ছেদ সময়ের ব্যাপারমাত্র।

অমিতাভ বচ্চন বেশ সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৩৬ মিলিয়নের বেশি। অমিতাভও অনুসরণ করতেন ৭৫ জনকে। সেই সংখ্যা কমে এখন ৭৪ এর কোটায়। কারণ অমিতাভ আনফলো করে দিলেন ছেলের বউ ঐশ্বরিয়াকে। আর এতেই বিচ্ছেদের গুঞ্জন আরও চাউর হয়। অনেক ভক্ত-অনুসারীই মনে করছেন, শ্বশুরবাড়ির সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্বের বিষয়টি আরও পরিষ্কার হয়েছে।

১৭ নভেম্বর ছিল ঐশ্বরিয়া-অভিষেকের কন্যা আরাধ্যর জন্মদিন। এ বছর ১২–তে পা দিল সে। মেয়ের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ঐশ্বরিয়া ও অভিষেক। তবে আরাধ্যকে শুভেচ্ছা জানিয়ে একটি শব্দও খরচ করেননি অমিতাভ। এমনিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ক্রিকেট নিয়ে অনেক কিছু লিখেছেন। কিন্তু আরাধ্যর জন্মদিনে রহস্যময়ভাবে নীরব ছিলেন তিনি। একইভাবে ১ নভেম্বর ৫০-এ পা দিলেন ঐশ্বরিয়া। পুত্রবধূর জন্মদিনে তাঁকে নিয়েও কোনো পোস্ট করেননি অমিতাভ।

গত এক মাসে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। তবে ঐশ্বরিয়া বা বচ্চন পরিবারের কেউ এ নিয়ে মুখ খোলেননি। সম্প্রতি জোয়া আখতারের সিনেমা ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারে পুরো বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু তারপরও পরিবারে এমন এক কাণ্ড ঘটল, যা ইঙ্গিত করছে বিচ্ছেদের।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy