মানবাধিকার দিবসে এক হলেন শিল্পীরা

বিনোদন প্রতিবেদক

বিনোদন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ রবিবার। এ উপলক্ষে চলচ্চিত্রের আঁতুরঘর বিএফডিসিতে দুপুর ১২ টার দিকে আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ করেছে

2023-12-10T18:27:36+00:00
2023-12-10T18:27:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানবাধিকার দিবসে এক হলেন শিল্পীরা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৬:২৭ পিএম   (ভিজিট : ১৪৮)
X

আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ রবিবার। এ উপলক্ষে চলচ্চিত্রের আঁতুরঘর বিএফডিসিতে দুপুর ১২ টার দিকে আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ করেছে দেশের শিল্পী সমাজ। এই আয়োজনে শিল্পীরা আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের জোর অবস্থানের কথা জানান। আয়োজনে অংশ নেন চিত্রনায়িকা সুজাতা, অঞ্জনা, নূতন, রিয়াজ, তারিন, নিপুণ, নির্মাতা শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার ও ঢাকা ১০ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত চিত্রনায়ক ফেরদৌসসহ চলচ্চিত্র ও টিভি অঙ্গনের অনেকেই।

এ সময় ফেরদৌস বলেন, ‘আপনারা যারা মানবাধিকারের কথা বলেন তারা কি ভুলে গেছেন যে আগুন-সন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন। মানুষকে পুড়িয়ে মারা মানবাধিকার লঙ্ঘন। আপনারা মানবাধিকারের কথা বলেন, অথচ নিজেরাই জ্বালাও পোড়াও করছেন। সামনে নির্বাচন। আমরা সবাই চাই একটা উৎসবমুখর পরিবেশের মাধ্যমে তা অনুষ্ঠিত হোক। দেশের জনগণ কখনও অশান্তি চায় না।’

চিত্রনায়িকা নূতন বলেন, ‘আমাদের এখানে এসে তো সমাবেশ করার কথা নয়। প্লিজ আপনারা আগুন নিয়ে খেলা বন্ধু করুণ। দেশের মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষকে আর কষ্ট দেবেন না।’

চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘দেশ যখন উন্নতির দিকে যাচ্ছে তখন এসব আগুন-সন্ত্রাস শুরু হয়েছে দেশে। এসব প্রতিরোধ করতে হবে।’

চিত্রনায়িকা তারিন বলেন, ‘আগুন সন্ত্রাস কি আপনাদের মানবিকতা! কিভাবে আপনারা পারেন এমন ঘটনা ঘটিয়ে মানুষের জীবন নিয়ে খেলতে।’

চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এজন্যই আজ আমরা শিল্পীরা একত্রিত হয়েছি।’





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy