সৌম্যকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ওয়ানডেতে সিরিজ হারলেও শেষ ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। কিউইদের মাটিতে প্রথমবার ওয়ানডে জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগারদের।

2023-12-27T12:12:11+00:00
2023-12-27T12:12:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৌম্যকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ পিএম   (ভিজিট : ৩১৫)
X

ওয়ানডেতে সিরিজ হারলেও শেষ ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। কিউইদের মাটিতে প্রথমবার ওয়ানডে জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগারদের। তাই ফুরফুরে মেজাজেই টি-টোয়েন্টিতে নামছে নাজমুল হোসেন শান্তর দল।

নেপিয়ার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লম্বা সময় পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার। ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে মাঠে নামছে টাইগাররা।

এর আগে টানা দুই ওয়ানডে হেরে নিউজিল্যান্ড সফর শুরু করেছিল বাংলাদেশ। সিরিজ হারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। শেষ ওয়ানডেতে ৯ উইকেটের জয়ে ইতিহাস গড়ে। স্বাগতিকদের বিপক্ষে তাদের ঘরের মাঠে সংক্ষিপ্ত সংস্করণে এটাই বাংলাদেশের প্রথম জয়।

বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

নিউজিল্যান্ড একাদশ- টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy