নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। ম্যাচ শেষ সেই জয় টি-টোয়েন্টি সিরিজে সাহায্য করবে বলে জানিয়েছিলন

2023-12-27T15:41:49+00:00
2023-12-27T17:36:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৩:৪১ পিএম  আপডেট: ২৭.১২.২০২৩ ৫:৩৬ পিএম  (ভিজিট : ৩৭৯)
X

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। ম্যাচ শেষ সেই জয় টি-টোয়েন্টি সিরিজে সাহায্য করবে বলে জানিয়েছিলন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। আর সত্যি সেটাই করে দেখালো টিম বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। 

বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস টসে জিতে কিউদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ব্যাট করতে নেমে টাইগার বোলারদের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাঝখানে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।  

১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৩ রানে ৭ বলে ১০ রান করে আউট হন রনি তালুকদার। তার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। 

শান্তকে সঙ্গে নিয়ে শুরুরে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে দলীয় ৩৮ রানে ফের উইকেট হারায় বাংলাদেশ। ১৪ বলে ১৯ রান করে সাজঘরে ফিরে যান শান্ত।

ক্রিজে এসে কিছুটা আগ্রসী ব্যাটিং করতে থাকেন সৌম্য সরকার। লিটনকে সঙ্গে নিয়ে ২৯ রানের জুটি গড়েন তিনি। তবে দলীয় ৬৭ রানে ১৫ বলে ২২ রান করে আউট হন সৌম্য। 

এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন লিটন দাস। তবে দলীয় ৯৬ ও ৯৭ রানে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। 

হৃদয় ১৮ বলে ১৯ ও আফিফ হোসেন ৬ বলে ১ রান করে আউট হন। তবে একপ্রান্ত আগলে ব্যাট করতে থাকেন লিটন। শেখ মেহেদীকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন এই টাইগার ওপেনার।

শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। লিটন ৩৬ বলে ৪২ ও শেখ মেহেদী ১৬ বলে ১৯ রানে অপরাজিত থাকে। 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy