হাথুরুসিংহ ফেরায় ভালো হয়েছে মিরাজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আবারও বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। সাবেক এই কোচের দ্বিতীয় দফায় ফেরা প্রসঙ্গে জাতীয়

2023-02-03T08:23:24+00:00
2023-02-03T08:23:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাথুরুসিংহ ফেরায় ভালো হয়েছে মিরাজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৩ এএম   (ভিজিট : ১৮২)
X

আবারও বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। সাবেক এই কোচের দ্বিতীয় দফায় ফেরা প্রসঙ্গে জাতীয় দলের তারকা অলরাউন্ডর মেহেদি হাসান মিরাজ বলেন, তিনি ফেরায় ভালো হয়ছে।

বিপিএলের দল ফরচুন বরিশালের এক অনুষ্ঠানে অংশ নিয়ে মিরাজ বলেন, আমার অভিষেকের সময় হাথুরুসিংহে (প্রধান) কোচ ছিলেন। বাংলাদেশের সব কিছুই তিনি জানেন। তিনি প্রত্যেক খেলোয়াড়কে চেনেন, পরিবেশ-পরিস্থিতির সঙ্গেও অভ্যস্ত। কোন জায়গায় উন্নতি করতে হবে, কোন জায়গা নিয়ে কাজ করতে হবে, এটা নতুন কোনো কোচের জন্য চিন্তা করা কঠিন। তার এই সমস্যা থাকবে না।

এই তারকা ক্রিকেটার আরও বলেন, তিনি সবাইকে নিয়ে আগে কাজ করেছেন। কাকে নিয়ে কী করতে হবে, তিনি এটা ভালো জানেন। তাই খেলোয়াড় থেকে শুরু করে সবার জন্যই এটা ভালো কাজ করবে।

প্রথম পর্বের ৩ ম্যাচ বাকি থাকতেই বিপিএলে প্লে-অফের টিকেট নিশ্চিত করেছে বরিশাল। নিজেদের লক্ষ্য নিয়ে মিরাজ বলেন, প্রত্যেক ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবশেষ ম্যাচে হেরেছি। আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। পরের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। বাকি তিনটি ম্যাচই জিততে পারলে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করতে পারব। সেক্ষেত্রে সুযোগ পাওয়া যাবে বেশি।

বাবু/এ আর 




  বিষয়:   হাথুরুসিংহ  মিরাজ  ক্রিকেট 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy