বিসিকে নবযোগদানকৃত চেয়ারম্যানের পরিচিতি ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

বিসিকে নবযোগদানকৃত চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিকের (গ্রেড-১) পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ।অনুষ্ঠানের শুরুতেই চেয়ারম্যানকে বিসিক পরিবারের

2024-01-28T18:40:20+00:00
2024-01-28T18:46:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিসিকে নবযোগদানকৃত চেয়ারম্যানের পরিচিতি ও মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৬:৪০ পিএম  আপডেট: ২৮.০১.২০২৪ ৬:৪৬ পিএম  (ভিজিট : ১৮৭)
X

বিসিকে নবযোগদানকৃত চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিকের (গ্রেড-১) পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

অনুষ্ঠানের শুরুতেই চেয়ারম্যানকে বিসিক পরিবারের পক্ষে ফুল দিয়ে বরণ করে নেন বিসিক আঞ্চলিক পরিচালক, ঢাকা। পরবর্তীতে বিসিক আইসিটি সেল প্রধান কর্তৃক স্লাইড উপস্থাপনের মাধ্যমে বিসিকের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, পরিচালক (অর্থ), আঞ্চলিক পরিচালক, অধ্যক্ষ, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই), জনাব সরোয়ার হোসেন, লবণ সেল প্রধান হাফিজুর রহমান, উপব্যবস্থাপক (পরিকল্পনা ও গবেষণা) বিভাগ জি এম রব্বানী তালুকদার, সাধারণ সম্পাদক বিসিক কর্মকর্তা সমিতি ড. ফরহাদ আহম্মেদ, প্রধান অনুষদ সদস্য (বিটিআই) অখিল রঞ্জন তরফদার, মহাব্যবস্থাপক (বিপণন) ও সভাপতি মোঃ আমির হোসেন, সভাপতি বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

বক্তব্যের মাধ্যমে বক্তারা মূলত বিসিকের বর্তমান Organogram এর যুগোপযোগী সংশোধন, নিয়মিত প্রমোশন প্রাপ্তির সুযোগ তৈরি, পেনশন চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পদনাম পরিবর্তন, বিসিক কর্মকর্তা-কর্মচারীদের জন্য গৃহঋণের ব্যবস্থা করা, বিসিক চামড়া শিল্পের সম্প্রসারণ, বিসিক শিল্পনগরীসমূহের উন্নয়ন ইত্যাদি দাবী তুলে ধরেন এবং বিসিক পরিচালক পর্ষদের পক্ষ থেকে উপর্যুক্ত দাবীসমূহের প্রতি সহমত প্রকাশ করাসহ দাবীসমূহ পূরণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিসিক চেয়ারম্যান বলেন, জাতির পিতার হাতে গড়া প্রতিষ্ঠানের অংশ হতে পারা তাঁর কাছে সৌভাগ্যের বিষয়। তিনি বিসিক কর্মকর্তা-কর্মচারীদের সকল যৌক্তিক দাবী পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন। বিসিক পরিবারের জন্য কিছু করতে পারা তাঁর জন্য পরম প্রাপ্তি বলে জানান। 

তিনি আরও বলেন, আমি নিজে সততায় আপোষহীন তাই বিসিকে কর্মরত সকলের কাছে আমি সততার ক্ষেত্রে আপোষহীনতা আশা করছি। একতাই শক্তি কাজেই একতা থাকলে সকল অসাধ্যই সাধান করা সম্ভব- এই বলে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারানা জাহান তানিয়া উপব্যবস্থাপক (উপকরণ) ও শেখ আলী আশরাফ ফারুক (নকশাবিদ) নকশাকেন্দ্র, বিসিক।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy