ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ধর্ম

গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিতব্য ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও তিন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার মধ্যরাত থেকে

2024-02-03T13:47:30+00:00
2024-02-03T14:31:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৪৭ পিএম  আপডেট: ০৩.০২.২০২৪ ২:৩১ পিএম  (ভিজিট : ২২২)
X

গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিতব্য ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও তিন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত তারা মারা যান। বিশ্ব ইজতেমারা মিডিয়া সমন্নয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
নিহতরা হলেন, শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের মৃত সমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলা জেলার পরাগগঞ্জ থানার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আ. কাদের (৫৫) ও নেত্রকোনা সদরের কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)।

গাজীপুর সিভিল সার্জনের কন্ট্রোল রুম সূত্র জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত মধ্য রাতে স্বাধীন ও আ. কাদের মৃত্যুবরন করেন। নওশের আলী মারা যান বার্ধক্যজনিত কারনে।

এর আগে ইজতেমা ময়দানে আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদরের জামান মিয়া (৪০) এবং ইজতেমা ময়দানে ভোলা জেলার শাহ আলম (৬০) ও জামালপুর জেলার মতিউর রহমান (৬০)। নেত্রকোনা জেলার আবদুস সাত্তার (৭০) ও এখলাস মিয়া (৬৮) মারা যান। এ নিয়ে এজতেমায় প্রথম পর্বে মোট ৯ মুসল্লির মৃত্যু হয়েছে। 






Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy