সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

আদালতের আদেশে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে আগামীকার বুধবার (৮ মে) এই

2024-05-07T17:50:57+00:00
2024-05-07T17:50:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৫:৫০ পিএম   (ভিজিট : ১৯৭)
X

আদালতের আদেশে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে আগামীকার বুধবার (৮ মে) এই উপজেলা পরিষদে ভোটগ্রহণ হওয়ার কথা ছিলো।

কিন্তু নির্বাচনের আগের দিন মঙ্গলবার (৭ মে) জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার নির্বাচন স্থগিতের গণ বিজ্ঞপ্তি জারি করেন।

বলেন, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আগামী ৮ মে অনুষ্ঠিতব্য সকল পদের ভোটগ্রহণ সংক্রান্ত সকল কার্যক্রম নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা মোতাবেক স্থগিত করা হলো। এ সংক্রান্ত পরবর্তী ব্যবস্থা কতৃপক্ষের নির্দেশক্রমে জানানো হবে।

এদিকে, মঙ্গলবার (৭ মে) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথও নির্বাচন স্থগিতের তথ্যটি নিশ্চিত করেছেন। জানান, এখন প্রথম ধাপে ভোট হচ্ছে ১৩৯ উপজেলা পরিষদে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy