চলতি মাসেই দেশের যেসব জেলায় বন্যার আশঙ্কা

বুলেটিন ডেস্ক

জাতীয়

চলতি মাসে (জুন) স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২ জুন) আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য

2024-06-02T20:08:02+00:00
2024-06-02T20:24:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চলতি মাসেই দেশের যেসব জেলায় বন্যার আশঙ্কা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ৮:০৮ পিএম  আপডেট: ০২.০৬.২০২৪ ৮:২৪ পিএম  (ভিজিট : ৩০১)
X

চলতি মাসে (জুন) স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২ জুন) আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
চলতি মাসের প্রথম সপ্তাহের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে। সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে আরও বলা হয়, এ মাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। একইসঙ্গে দেশে চার থেকে ছয়দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়, চলতি মাসের প্রথম সপ্তাহের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে এবং এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। 

এ মাসে দেশে এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।
এদিকে মে মাসে সারাদেশে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ সিলেটে ২৪ দিন বৃষ্টি হয়েছে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে রাজশাহীতে নয়দিন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy