নড়াইলে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

নড়াইলে শিশু,কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জেলা

2024-11-27T19:32:50+00:00
2024-11-27T19:32:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৭:৩২ পিএম   (ভিজিট : ১১৯)
X

নড়াইলে শিশু,কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (২৭ নভেম্বর) জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো: আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: আব্দুর রশিদ,সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, কোর্ট পুলিশ পরিদর্শক সরেস চন্দ্র।

সভায় স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন জেলা তথ্য অফিসার মো.রোস্তম আলী। অনুষ্ঠানে বক্তারা শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেন।

এসময় জেলা পর্যায়ে বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy