পেট্রোবাংলার চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো: রেজানুর রহমানের যোগদান

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো: রেজানুর রহমান গত ২ জানুয়ারি (বৃহস্পতিবার)

2025-01-05T19:10:12+00:00
2025-01-05T19:10:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পেট্রোবাংলার চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো: রেজানুর রহমানের যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৭:১০ পিএম   (ভিজিট : ৩৫৮)
X

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো: রেজানুর রহমান গত ২ জানুয়ারি (বৃহস্পতিবার) যোগদান করেছেন। 

পেট্রোবাংলায় যোগদানের পূর্বে তিনি বিদ্যুৎ বিভাগ-এ অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডার এর ১৭ তম ব্যাচে ২২-০২-১৯৯৮ তারিখে যোগদান করেন। 

কর্মকালীন সময়ে তিনি মাঠ প্রশাসনে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও ডিডিএলজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)-এর পরিচালক এবং দূর্নীতি দমন কমিশন (দুদক)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর মেকানিক্যাল বিভাগ হতে স্নাতক ও আইটিসি, নেদারল্যান্ডস হতে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পেট্রোবাংলায় চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy