হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

গত ২৩ জানুয়ারি হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) এর বার্ষিক

2025-01-27T20:18:17+00:00
2025-01-27T20:18:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৮:১৮ পিএম   (ভিজিট : ১৫৮)
X

গত ২৩ জানুয়ারি হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) এর বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫ কোম্পানীর প্রধান কার্যালয়, ৭২, দিলকুশা বা/এ, ঢাকায় অনুষ্ঠিত হয়। 

সভায় ২০২৪ সালের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা ও ২০২৫ সালের কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হয়। 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কাজী মো: শফিকুর রহমান এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: শফিকুর রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কাজী মো: শফিকুর রহমান, পরিচালক ড. আবু তৈয়ব আবু আহমদ, স্বতন্ত্র পরিচালক জনাব এ.বি.এম. জহুরুল হুদা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন ও ভবিষ্যৎ দিক নির্দেশনা প্রদান করেন।

সম্মেলনে প্রতিষ্ঠানের উর্দ্ধতন নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy