বিয়ে করলেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

বিবাহ সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম।ক্রীড়া উপদেষ্টা আসিফ

2025-01-31T19:09:09+00:00
2025-01-31T22:39:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিয়ে করলেন সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৭:০৯ পিএম  আপডেট: ৩১.০১.২০২৫ ১০:৩৯ পিএম  (ভিজিট : ৬৬৩)
X

বিবাহ সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও বিষয়টি নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে বিয়ের পোশাক পরে আছেন সারজিস। তার পাশে দাঁড়িয়ে আছেন তথ্য উপদেষ্টা নাহিদ  ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ প্রমূখ।

নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফেয়েড আইডিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।
হাসনাত আব্দুল্লাহও শুভেচ্ছা জানিয়েছেন নববিবাহিত সারজিস আলমকে। তিনি লেখেন, অভিনন্দন বন্ধু সারজিস। তোমার জীবন ভালোবাসায় ভরে উঠুক। একসাথে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করো, এই কামনা করছি।

তবে সারজিস আলম কোথায় এবং কাকে বিয়ে করেছেন, এ ব্যাপারে কিছু উল্লেখ করেননি কেউই।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম ২ জুলাই ১৯৯৮ সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আকতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। দুই ভাইয়ের মধ্যে সারজিস আলম বড়। তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব।

সারজিস আলম ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসাবে প্রতিনিধিত্ব করেছেন।






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy