‘আন্তর্জাতিক উদ্যোক্তা বিশ্বকাপ ২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

নতুন উদ্যোক্তাদের আইডিয়া তুলে ধরা, গ্লোবাল বিনিয়োগকারী ও মেন্টরদের সঙ্গে নেটওয়ার্কিং স্থাপন এবং বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে বিশ্বমানে পরিচিত

2025-04-30T21:25:45+00:00
2025-04-30T21:25:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘আন্তর্জাতিক উদ্যোক্তা বিশ্বকাপ ২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৯:২৫ পিএম   (ভিজিট : ২১৯)
X

নতুন উদ্যোক্তাদের আইডিয়া তুলে ধরা, গ্লোবাল বিনিয়োগকারী ও মেন্টরদের সঙ্গে নেটওয়ার্কিং স্থাপন এবং বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে বিশ্বমানে পরিচিত করার লক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজায় এক জমকালো "মিট দ্যা প্রেস” অনুষ্ঠানের মাধ্যমে এন্ট্রপ্রেনিউরশীপ ওর্য়াল্ড কাপ বাংলাদেশ ২০২৫- এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। 

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশ  এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। এন্ট্রপ্রেনিউরশীপ ওর্য়াল্ড কাপ  বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ পিচিং প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী ধারণা ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করে ৩ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার এবং বিনিয়োগ সুবিধা জয়ের সুযোগ পায়। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে আইডিয়া স্টেজ, আর্লি স্টেজ এবং গ্রোথ স্টেজ—এই তিনটি ক্যাটাগরিতে স্টার্টআপদের নির্বাচন করা হবে। 

গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশ  এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মোঃ সবুর খান বলেন, "উদ্ভাবনই আগামী দিনের বাংলাদেশ গড়বে। আর এন্ট্রপ্রেনিউরশীপ ওর্য়াল্ড কাপ হলো সেই স্বপ্নকে বাস্তবায়নের প্রথম ধাপ।"

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিশ্বকাপ বাংলাদেশি স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য একটি বিশাল সুযোগ, যেখানে উদ্যোক্তারা বিশ্বব্যাপী বিনিয়োগকারী, পরামর্শক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সাথে সংযোগ স্থাপন করতে পারবে।

গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশ, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, নলেজ ভেইল এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এবং উদ্যোক্তাবৃত্তি বিভাগ এই আয়োজনের জাতীয় আয়োজক হিসেবে যুক্ত রয়েছে। এছাড়াও, বিভিন্ন আন্তর্জাতিক অংশীদার প্রতিষ্ঠানের সমর্থন রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সু ফক্সফরমেশন ও যুব কাযৃক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্র্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান,  বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শওকত হোসেন ও কে এম হাসান রিপন, ম্যানেজিং ডিরেক্টর, জেন বাংলাদেশ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সম্মানিত বোর্ড সদস্যবৃন্দ, অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, স্টার্টআপ উদ্যোক্তারা এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা।

আলোচনায় বক্তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন, সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে স্টার্টআপ চর্চা বাড়ানোর আহ্বান জানান।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy