শ্রীমঙ্গলে ৫১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলে রবিবার বিকেল থেকে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত ৫১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বেশ কয়েকদিনের তাপদাহের পর

2025-05-12T19:00:17+00:00
2025-05-12T19:00:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ৫১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৭:০০ পিএম   (ভিজিট : ১৬৯)
X

শ্রীমঙ্গলে রবিবার বিকেল থেকে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত ৫১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বেশ কয়েকদিনের তাপদাহের পর এ বৃষ্টি জনজীবনে স্বস্থি ফিরে এসেছে ।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের অবজারভার মুজিবুর রহমান জানান, গত শনিবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।  

তিনি আরো জানান, রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ২টা ৪০ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গলে ৩৩.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে আজ  সোমবার সকাল সোয়া ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সুত্র জানায়, এ বৃষ্টি চা গাছের জন্য খুব ভাল ফলাফল বয়ে আনবে। চা গাছের শারিরবৃত্তিয় কার্যকলাপ ত্বরান্বিত হবে। সর্বোপরি চা উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy