দায়িত্ব ছেড়ে দিচ্ছেন পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন দু-একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। নিজে থেকেই দায়িত্ব পালন করা থেকে অপারগতা প্রকাশ

2025-05-21T19:46:04+00:00
2025-05-21T19:58:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দায়িত্ব ছেড়ে দিচ্ছেন পররাষ্ট্র সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৭:৪৬ পিএম  আপডেট: ২১.০৫.২০২৫ ৭:৫৮ পিএম  (ভিজিট : ৩২৯)
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন; ফাইল ছবি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন; ফাইল ছবি

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন দু-একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। নিজে থেকেই দায়িত্ব পালন করা থেকে অপারগতা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (২১ মে) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা বলেন।

জসীম উদ্দিনকে অপসারণ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অপসারণের কোনও বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী দু-একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন।’

চাকরি ছেড়ে যাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘উনি চাকরি ছেড়ে যাবেন কেন? উনি তো চাকরিতে আছেন। এখন দায়িত্ব পরিবর্তন হবে।’

পররাষ্ট্র সচিবের পদ থেকে সরে যাচ্ছেন কেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটি ঠিক আসলে ব্যাখ্যা করার মতো বিষয় না। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন এবং তেমন কিছু হবে।’

নতুন পররাষ্ট্র সচিব কে হচ্ছেন জানতে চাইলে তিনি বললেন, ‘দু-একদিনের মধ্যে জানতে পারবেন।’






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy