ইরানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং বন্ধ করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যেই প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সোমবার (১৬ জুন)

2025-06-16T20:34:21+00:00
2025-06-16T20:39:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং বন্ধ করলো পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৮:৩৪ পিএম  আপডেট: ১৬.০৬.২০২৫ ৮:৩৯ পিএম  (ভিজিট : ৩২৪)

পাকিস্তানের সঙ্গে ইরানের অন্যতম প্রধান সীমান্তপথ তাফতান ক্রসিং ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান শহর থেকে প্রায় ৫৫ মাইল (প্রায় ৮৮ কিলোমিটার) দূরে অবস্থিত। ছবি: বানারাস খান / এএফপি / গেটি - ফাইল ছবি

পাকিস্তানের সঙ্গে ইরানের অন্যতম প্রধান সীমান্তপথ তাফতান ক্রসিং ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান শহর থেকে প্রায় ৫৫ মাইল (প্রায় ৮৮ কিলোমিটার) দূরে অবস্থিত। ছবি: বানারাস খান / এএফপি / গেটি - ফাইল ছবি

ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যেই প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সোমবার (১৬ জুন) বেলুচিস্তান প্রদেশের পাঁচটি সীমান্তবর্তী জেলায় কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাদেশিক কর্মকর্তারা।

বেলুচিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি জানান, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার জেলার সব সীমান্ত পয়েন্ট দিয়ে জনসাধারণের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা নেই।

চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম বলেন, “পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো পাকিস্তানি নাগরিক ইরানে প্রবেশ করতে পারবে না। তবে ইরানে অবস্থানরত পাকিস্তানিরা দেশে ফিরতে পারবেন।”

তিনি আরও জানান, সোমবার (১৬ জুন) ইরান থেকে প্রায় ২০০ পাকিস্তানি শিক্ষার্থীর দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ইরান ও ইরাক থেকে এ পর্যন্ত ৪৫০ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং আরও ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

শুক্রবার (১৩ জুন) পাকিস্তান সরকার এক বিবৃতিতে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে ইরানের পাশে থাকার ঘোষণা দেয়। দুই দেশই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সোমবার বলেন, “ইসরায়েলের পরমাণু কার্যক্রম অনিয়ন্ত্রিত। বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা।”

প্রসঙ্গত, সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান ও শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইরানের মধ্যে ৯০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। সম্পর্ক সবসময় সহজ ছিল না।

বর্তমানে পাকিস্তান-ইরান বাণিজ্যের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার, যা ভবিষ্যতে ১০ বিলিয়নে উন্নীত করার লক্ষ্যে দুই দেশ কাজ করছে।

সূত্র: আল জাজিরা






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy