১ আগস্ট যেসব জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ১ আগস্ট প্রকল্প কাজের স্বার্থে পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে। সে কারণে উত্তরাঞ্চলের তিন জেলায় ৫

2025-07-28T17:43:57+00:00
2025-07-28T17:43:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
১ আগস্ট যেসব জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৫:৪৩ পিএম   (ভিজিট : ১৯৮)
X

আগামী ১ আগস্ট প্রকল্প কাজের স্বার্থে পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে। সে কারণে উত্তরাঞ্চলের তিন জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বার্তায় এ তথ্য জানায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

পাওয়ার গ্রিড বাংলাদেশের বার্তায় বলা হয়, ১ আগস্ট সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রকল্প কাজের স্বার্থে পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে। 

ফলে সে সময়ে দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১/২ এর আংশিক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত এলাকা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy