টঙ্গীতে পৃথক স্থান থেকে দুই কিশোরীর লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থান থেকে মরিয়ম আক্তার ও রাবেয়া আক্তার বৃষ্টি নামে দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে টঙ্গী

2025-07-28T20:06:31+00:00
2025-07-28T20:06:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে পৃথক স্থান থেকে দুই কিশোরীর লাশ উদ্ধার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:০৬ পিএম   (ভিজিট : ৫৯৩)
X

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থান থেকে মরিয়ম আক্তার ও রাবেয়া আক্তার বৃষ্টি নামে দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 
সোমবার সকাল এগারোটা দিকে ও বিকেল চারটার দিকে টঙ্গীর দত্তপাড়া ও পূর্ব আরিচপুর এলাকা থেকে লাশ গুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন শেরপুর জেলার শ্রীবরদী থানার তাতীহাট নয়াপাড়া এলাকার হামিদুর রহমানের মেয়ে মরিয়ম আক্তার (১৩) ও টঙ্গীর দত্তপাড়া টেকবাড়ি এলাকার মহিউদ্দিন সরকার বাবুলের মেয়ে রাবেয়া আক্তার বৃষ্টি (১৭)।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর এলাকার জনৈক হাজী সিরাজুল হকের বাড়ির ভাড়াটিয়া হামিদ রুবিয়া দম্পতির মেয়ে মরিয়ম মানসিক প্রতিবন্ধী ছিলেন। সোমবার দুপুরের পর নিজ ঘরের আড়ার সাথে গলায় ওরনা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে তার বাবা ও পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রতিবন্ধী হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছেন তিনি। 

অপর দিকে একই দিন সকালে টঙ্গীর দত্তপাড়া টেকবাড়ি এলাকা থেকে রাবেয়া আক্তার বৃষ্টি নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিক্ষার্থী পরিবারের সাথে অভিমান করে সিলিং সাথে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, পৃথক স্থান থেকে দুইটি মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy