বাপাউবোতে নতুন অতিরিক্ত মহাপরিচালকের যোগদান

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

প্রকৌশলী মো. রাফিউস সাজ্জাদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগপ্রাপ্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নক্সা ও গবেষণা) পদে আজ

2025-08-19T19:32:44+00:00
2025-08-19T19:35:47+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বাপাউবোতে নতুন অতিরিক্ত মহাপরিচালকের যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৭:৩২ পিএম  আপডেট: ১৯.০৮.২০২৫ ৭:৩৫ পিএম  (ভিজিট : ১৭৬)
X

প্রকৌশলী মো. রাফিউস সাজ্জাদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগপ্রাপ্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নক্সা ও গবেষণা) পদে আজ মঙ্গলবার যোগদান করেন। এ পদে যোগদানের আগে তিনি বাপাউবোর কেন্দ্রীয় অঞ্চল ঢাকায় প্রধান প্রকৌশলী (পুর) হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯১ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং পানি সম্পদ উন্নয়নে ইতালি থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা (পিজিডি) ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন। 

পরবর্তীতে তিনি উপবিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রধান প্রকৌশলী পদে বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। বিশেষ করে তিনি বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তাপুষ্ট ডব্লিউএএমআইপি প্রকল্পে দায়িত্ব পালনসহ এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ সহায়তাপুষ্ট আইএমআইপি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
 
পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘ ৩২ বছরের বেশি চাকরিকালীন সময়ে তিনি জাপান, চায়না, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তুরস্ক, থাইল্যান্ড, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও নেদারল্যান্ডে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করে অর্জিত জ্ঞান বোর্ডের কর্মকাণ্ডে অত্যন্ত সাফল্যের সাথে প্রয়োগ করছেন। 

প্রকৌশলী মো. রাফিউস সাজ্জাদ ১৯৬৮ সালে কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর আজীবন সদস্য এবং একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার।  






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy