বাইসস এর গোলটেবিল বৈঠক: কল্যাণকর রাষ্ট্র গঠনে ইউপি সদস্যদের গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)-এর আয়োজনে এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, সারাদেশের ইউপি সদস্যরাই মূলত নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি। নতুন

2025-08-20T19:59:57+00:00
2025-08-20T19:59:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাইসস এর গোলটেবিল বৈঠক: কল্যাণকর রাষ্ট্র গঠনে ইউপি সদস্যদের গুরুত্বারোপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:৫৯ পিএম   (ভিজিট : ১৫৫)
X

বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)-এর আয়োজনে এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, সারাদেশের ইউপি সদস্যরাই মূলত নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি। নতুন বাংলাদেশ গঠনে স্থানীয় সরকারের প্রান্তিক পর্যায়কে শক্তিশালী করলে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

আজ (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে 'কল্যাণকর রাষ্ট্র গঠনে ইউনিয়ন পরিষদের গুরুত্ব ইউ.পি সদস্যদের ভাবনা ও করণীয়' শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের বিভিন্ন জেলা থেকে ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দও অংশ নেন।

আলোচনায় বাইসস'র মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রায় ৫৫ হাজার ইউপি সদস্যকে গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ দিলে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে একটি ভিডিও চিত্রের মাধ্যমে বাইসস'র ৪০ বছরের কার্যক্রম তুলে ধরা হয়।

বাইসস'র প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলনের সভাপতিত্বে এ গোলটেবিল আলোচনায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল আহমেদ আব্দুল কাইয়ুম অংশ নেন।  

সভায় বক্তারা নতুন বাংলাদেশ গঠনে স্থানীয় সরকারের প্রান্তিক পর্যায়কে শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy