সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লি: কর্তৃক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান হোসেন আজ (রবিবার) সচিবালয় নিজ দপ্তরেসেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লি: কর্তৃক

2025-08-24T20:37:19+00:00
2025-08-24T20:37:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লি: কর্তৃক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চেক হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:৩৭ পিএম   (ভিজিট : ১২৫)
X

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান হোসেন আজ (রবিবার) সচিবালয় নিজ দপ্তরে সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লি: কর্তৃক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুকূলে ১ কোটি ৮২ লক্ষ ১০ হাজার ৩৭১ টাকার চেক গ্রহণ করেছেন। 

প্রতিষ্ঠানটি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী তাদের বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে এই অর্থ প্রদান করে।  

শ্রম সচিব কোম্পানির প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমিক কল্যান ফাউন্ডেশনে জমাকৃত এ অর্থ দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবার, শিক্ষার্থীদের বৃত্তি এবং জরুরি চিকিৎসা সহায়তায় এই অর্থ ব্যবহার  করা হবে।

চেক হস্তান্তরকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক এবং সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লি:  এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy