কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্সের জন্মদিন জমকালো আয়োজনে পালিত

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্সের জন্মদিন উপলক্ষে রাজধানী ঢাকায় ট্রান্সকম ফুডস লিমিটেড জমকালো আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করে। বাংলাদেশে

2025-09-11T21:07:38+00:00
2025-09-11T21:07:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্সের জন্মদিন জমকালো আয়োজনে পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৭ পিএম   (ভিজিট : ১৬২)
X

কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্সের জন্মদিন উপলক্ষে রাজধানী ঢাকায় ট্রান্সকম ফুডস লিমিটেড জমকালো আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করে। বাংলাদেশে কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকমফুডস লিমিটেড।

গত সোমবার কেএফসির কিংবদন্তি প্রতিষ্ঠাতা কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সের ১৩৫তম জন্মদিন উদযাপন করেছে। রাজধানীর কেএফসির গুলশান শাখায় খুব জমকালো আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সুবিধাবঞ্চিত শিশুরা। যারা হাসি-আনন্দে দিনটি কাটিয়েছে।ট্রান্সকমফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। শুরু থেকেই পরিবেশ ছিল উচ্ছ্বাসে ভরপুর। কেএফসি’র সুস্বাদু খাবার আর আনন্দময় মুহূর্ত— সব কিছু মিলিয়ে শিশুদের জন্য দিনটি হয়ে ওঠে অনন্য। 

দিনটিকে স্মরণীয় করে তুলতে কেএফসি বাংলাদেশ তাদের সকল গ্রাহকের জন্য ফ্রি কর্নেল ট্রিট আয়োজন করে। গ্রাহকরা প্রিয়জনের সাথে কেএফসিতে এক আনন্দ ঘন সময় কাটানোর মাধ্যমে তাদের জন্মদিন উদযাপন করে।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy