বিএনপিতে শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ, কারণ জানালেন ফেসবুকে

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।

2025-11-06T13:19:14+00:00
2025-11-06T13:19:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করতে
বিএনপিতে শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ, কারণ জানালেন ফেসবুকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১:১৯ পিএম   (ভিজিট : ১৪৩)
X

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। মঙ্গলবার রাতে স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। এরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা ধরনের আলোচনা শুরু হয়।

এর পরিপ্রেক্ষিতে আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক দীর্ঘ স্ট্যাটাস পোস্ট করে বিএনপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করেছেন স্নিগ্ধ।

ফেসবুক পোস্টে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে রাজনৈতিক পরিবর্তনের যে প্রচেষ্টা চলছে, সেই লক্ষ্য বাস্তবায়নেই তিনি রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তিনি উল্লেখ করেন, জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জোয়ার উঠেছে, বিশেষ করে তরুণদের মধ্যে, তিনি তাদেরই একজন প্রতিনিধি হিসেবে সামাজিকভাবে নানা কার্যক্রমের প্রতিনিধিত্ব করেছেন।

তিনি আরও লেখেন, আপনারা জানেন যে আমি বা আমার ভাইদের কেউই রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, মুগ্ধ একজন সাধারণ নাগরিক হিসেবেই দেশের জন্য জীবন দিয়েছে। তাই আমি মনে করি মুগ্ধসহ সব শহীদ কোনো রাজনৈতিক দলের নয়, তারা সব মানুষ এবং দেশের সম্পদ।

স্নিগ্ধ বলেন, বর্তমান প্রেক্ষাপটে এবং এই নতুন বাস্তবতায় সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা থেকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করছেন এবং সম্পূর্ণ নিজ যোগ্যতায় এগিয়ে যেতে চান। তিনি মনে করেন, অরাজনৈতিক প্লাটফর্ম থেকে জুলাইকে নানাভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ার পর এখন সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করার।

বিএনপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করে স্নিগ্ধ তাঁর রাজনৈতিক আকাঙ্ক্ষার পেছনে কয়েকটি বিষয় তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- সর্বোচ্চ জায়গা থেকে জুলাইকে প্রতিনিধিত্ব করা, জুলাই শহীদ, আহত যোদ্ধা, শহীদ পরিবার এবং সর্বোপরি জুলাইয়ের ভয়েস হয়ে ওঠা। এছাড়া, রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব করা এবং বাংলাদেশপন্থি ও জুলাইপন্থি সব অংশীজনের মধ্যে ঐক্য গড়ে তোলাও তার অন্যতম লক্ষ্য।

বিএনপিকে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি দুটি প্রধান বিষয় উল্লেখ করেন। প্রথমত, বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে এবং দলটির রাজনৈতিক দর্শন ও 'রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা ২০২৩'-এর অনেক জায়গা নিয়ে তিনি সরাসরি কাজ করতে আগ্রহী। দ্বিতীয়ত, তিনি মনে করেন, সব পরিসরে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন, তাই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন। এতে জুলাইয়ের ঐক্য আরও শক্তিশালী এবং দীর্ঘায়িত হবে বলে তাঁর প্রত্যাশা।

স্নিগ্ধ তাঁর পোস্টে আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে দলের হয়ে তরুণদের প্রতিনিধিত্ব করার জন্য উৎসাহিত করেছেন, যা তাঁরও অন্যতম রাজনৈতিক আকাঙ্ক্ষার একটি। তিনি মনে করেন, এর মাধ্যমে তিনি জাতীয়তাবাদী দল এবং তরুণদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে ভূমিকা রাখতে পারবেন।

সবার সহযোগিতা কামনা করে শেষে স্নিগ্ধ বলেন, সর্বোপরি আমি সব রাজনৈতিক দল এবং বাংলাদেশ ও জুলাইপন্থি সবার সঙ্গে কাজ করে যেতে চাই। রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার আরেকটি অন্যতম লক্ষ্য।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy