প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। প্রথম ধাপে মোট ছয়টি বিভাগ থেকে এই

2025-11-08T10:46:03+00:00
2025-11-08T10:46:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ এএম   (ভিজিট : ৭০)
X

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। প্রথম ধাপে মোট ছয়টি বিভাগ থেকে এই শিক্ষক নির্বাচন করা হবে। 

ইতোমধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জন্য ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আজ শনিবার থেকে আগ্রহীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য ফরম পূরণের নির্দেশনা টেলিটকের ওয়েবসাইটে (http://dpe.teletalk.com.bd) পাওয়া যাবে, যেখানে থাকা নির্দেশনা অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন ফি: ১০০ টাকা (টেলিটকের ১২ টাকা চার্জসহ মোট ১১২ টাকা)। সহকারী শিক্ষকের এসব পদে বেতন হবে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ত্রয়োদশ গ্রেডে।

এসব পদে নিয়োগের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২ দশমিক ২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২ দশমিক ৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়া হবে উপজেলা বা থানাভিত্তিক। এই ক্ষেত্রে বিবাহিত নারী প্রার্থীদের জন্য বিশেষ শর্ত প্রযোজ্য হবে: বিবাহিত নারী প্রার্থীরা আবেদনে তাদের স্বামী অথবা বাবার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন।তবে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন, তার প্রার্থিতা সেই উপজেলা বা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবে।আবেদনে নিজ জেলা, থানা বা উপজেলা ভুল করলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা থানায় চাকরি করতে হবে।

প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা এবং এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিতদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy