এলজিইডির কার্যক্রম পরিদর্শনে ফ্রান্স এজেন্সি ফর ডেভেলপমেন্টের প্রতিনিধিদল

প্রেস বিজ্ঞপ্তি

অন্যান্য

ফ্রান্স এজেন্সি ফর ডেভেলপমেন্ট (এএফডি)-এর মনিটরিং মিশন প্রধান সার্জ পেরিন-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বুধবার স্থানীয় সরকার প্রকৌশল

2025-11-26T15:28:53+00:00
2025-11-26T15:28:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এলজিইডির কার্যক্রম পরিদর্শনে ফ্রান্স এজেন্সি ফর ডেভেলপমেন্টের প্রতিনিধিদল
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৩:২৮ পিএম   (ভিজিট : ৭১)
X

ফ্রান্স এজেন্সি ফর ডেভেলপমেন্ট (এএফডি)-এর মনিটরিং মিশন প্রধান সার্জ পেরিন-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বুধবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্রিলিক কার্যক্রম পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি এলজিইডি কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন এএফডি-এর প্রজেক্ট ম্যানেজার সুমন কান্তি নাথ। এলজিইডির পক্ষ থেকে সভায় আরও উপস্থিত ছিলেন প্লানিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিউল্লাহ, ক্রিম–ক্রিলিক প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আবদুল খালেক, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আঃ লতিফ হোসেন, সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও আফিফা সুলতানা প্রীতুল এবং সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দ।

জানা যায়, সমগ্র কার্যক্রমটি ফলপ্রসূ আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আরও সমৃদ্ধ হয়েছে। এ ধরনের পরিদর্শন এলজিইডি'র চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy