রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

অন্যান্য

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির উদ্যোগে আগামী রোববার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ৩৮তম বার্ষিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন বসকন-২০২৫।এ

2025-11-28T19:12:07+00:00
2025-11-28T19:12:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:১২ পিএম   (ভিজিট : ৭৪)
X

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির উদ্যোগে আগামী রোববার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ৩৮তম বার্ষিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন "বসকন-২০২৫"।

এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। লিখিত বক্তব্যে বাংলাদেশ অর্থপেডিক সোসাইটির সদস্য সচিব ডা. এরফানুল হক সিদ্দিকী বলেন, আমরা আশা করছি আগামী ৩০ নভেম্বর হতে ১ লা ডিসেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই বৈজ্ঞানিক সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জাপানসহ দেশ-বিদেশের প্রায় দুই সহস্রাধিক অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুসমূহ হচ্ছে- ৩০ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে। ১লা ডিসেম্বর সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টার, ঢাকায় অনুষ্ঠিত হবে।

ডা. এরফানুল হক সিদ্দিকী বলেন, আগামী সোমবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে উক্ত সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। 

বাংলাদেশ অর্থপেডিক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. আবুল কেনান বলেন, আমাদের জাতীয় প্রতিষ্ঠান নিটোর হাসাপাতালে অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ পুনঃস্থাপন করা হয়ে থাকে যা অনেকেই জানেনা। আমরা সবাইকে জানাতে চাই যে, এই গুরুত্বপূর্ণ তথ্য আপনারা সবাইকে জানাবেন। বসকন সম্মেলনে উক্ত বিষয়ে আরো নতুন নতুন বিষয় উঠে আসবে বলে আমরা বিশ্বাস করি।

BOSCON-25 এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদ বলেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতালে দেশি বিদেশি অভিজ্ঞ সার্জনদের মাধ্যমে অপারেশন সম্পন্ন করা হবে। এবারের বসকন সম্মেলনে ইতিমধ্যে প্রায় দেড় হাজারের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করার জন্য নিবন্ধন করেছেন। সম্মেলনের লক্ষ্য হচ্ছে অর্থপেডিক রোগীদের মানসম্মত সেবা দেওয়ার জন্য যা করণীয় সে বিষয়ে গুরুত্বারোপ করা হবে। দেশি বিদেশি চিকিৎসকরা তাদের পরস্পরের অভিজ্ঞতা ও দক্ষতার বিনিময় করা হবে। এতে বাংলাদেশে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিশ্বাস করি। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থপেডিক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আবুল কেনান, BOSCON-25 এর সাংগঠনিক কমিটির সেক্রেটারি ডা. মো. মিজানুর রহমান, ডা. সিরাজুস সালেহীন, জাতীয় অর্থপেডিক ইনস্টিটিউট (নিটোর) এর সহযোগী অধ্যাপক ডা. আলমগীর কবির জনি।

সম্মেলনের সময় ও স্থান
৩০ নভেম্বর, ২০২৫, সকাল ০৮:০০- রাত ১০:০০ প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা
১ ডিসেম্বর, ২০২৫, সকাল ০৮:০০- সন্ধ্যা ০৬:০০ শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টার, ঢাকা





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy