ব্ল্যাক ফ্রাইডে মেগা সেলে পিকাবুর বিশেষ অফার, ৮৫% পর্যন্ত ছাড়

অনলাইন ডেস্ক

অন্যান্য

বিশ্বজুড়ে সবচেয়ে বড় মেগা সেল ইভেন্টগুলোর মধ্যে ব্ল্যাক ফ্রাইডে অন্যতম। বছরের এই সময়টিতে গ্রাহকেরা আগেভাগেই পরিকল্পনা করেন প্রয়োজনীয়

2025-11-29T11:47:10+00:00
2025-11-29T11:53:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্ল্যাক ফ্রাইডে মেগা সেলে পিকাবুর বিশেষ অফার, ৮৫% পর্যন্ত ছাড়
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১১:৪৭ এএম  আপডেট: ২৯.১১.২০২৫ ১১:৫৩ এএম  (ভিজিট : ৬৪)
X

বিশ্বজুড়ে সবচেয়ে বড় মেগা সেল ইভেন্টগুলোর মধ্যে ব্ল্যাক ফ্রাইডে অন্যতম। বছরের এই সময়টিতে গ্রাহকেরা আগেভাগেই পরিকল্পনা করেন প্রয়োজনীয় পণ্য সেরা দামে কেনার জন্য। সেই সুযোগ কাজে লাগিয়ে ইলেকট্রনিক্স, স্মার্টফোন, গ্যাজেট ও লাইফস্টাইল প্রোডাক্টে বিশেষ মূল্যছাড় দিচ্ছে পিকাবু।

প্রথম ১১.১১ সেল ক্যাম্পেইন সফলভাবে শেষ করার পর পিকাবু নিয়ে এসেছে দ্বিতীয় বড় আয়োজন, ব্ল্যাক ফ্রাইডে মেগা সেল। অন্যান্য সেল ক্যাম্পেইনের তুলনায় এবারের ব্ল্যাক ফ্রাইডে অফারে রয়েছে ভিন্নতা। পিকাবু বাজারের সবচেয়ে সেরা দাম নিশ্চিত করার পাশাপাশি দিচ্ছে সর্বোচ্চ ৮৫% পর্যন্ত ছাড়। এর সঙ্গে রয়েছে ফ্রি ডেলিভারি, মেগা প্রাইস ড্রপ ডিল, কম্বো অফার, মাত্র ৳২৫ এর প্রোডাক্ট, ভিসা/মাস্টারকার্ড পেমেন্টে ১০% অতিরিক্ত ছাড়, বিকাশ পেমেন্টে ১০% ক্যাশব্যাক, ফ্ল্যাশ সেলসহ আরও নানা আকর্ষণীয় অফার।

গ্রাহকদের উন্নত অনলাইন শপিং অভিজ্ঞতা দিতে পিকাবু ওয়েবসাইটে লিস্টেড সব প্রোডাক্টেই দেয় ওয়ারেন্টি। পাশাপাশি প্রতিটি পণ্যে ইন-হাউস কোয়ালিটি চেক করা হয়। রয়েছে সহজ EMI সুবিধা এবং ঝামেলাহীন রিটার্ন, রিফান্ড ও রিপ্লেসমেন্ট পলিসি। পুরো প্রক্রিয়া নির্বিঘ্ন করতে সার্বক্ষণিক কাজ করছে তাদের শক্তিশালী কাস্টমার সাপোর্ট টিম।

পিকাবুর সিনিয়র ম্যানেজার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, “প্রথমবার ১১.১১ বিগ সেল আয়োজনের পর বুঝতে পারি গ্রাহকেরা এই মেগা ক্যাম্পেইনগুলো নিয়ে কতটা উচ্ছ্বসিত। অর্ডারের সংখ্যা থেকে শুরু করে অর্ডার মূল্য সবকিছুই প্রত্যাশার তুলনায় কয়েকগুণ বেশি ছিল। ব্ল্যাক ফ্রাইডেতেও আমরা সর্বোচ্চ মানের পণ্য সবচেয়ে সেরা দামে দিতে প্রস্তুত।”

পিকাবুর ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইন গতকাল ২৮ নভেম্বর রাত ৮টায় লাইভ হয়েছে।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy