প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

অন্যান্য

বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও

2025-11-29T16:35:25+00:00
2025-11-29T16:35:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৪:৩৫ পিএম   (ভিজিট : ২৬৩)
X

বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার উপরিচালক, স্থানীয় সরকার মোঃ বদরুদ্দোজা শুভ, ও মোঃ আল মামুন ঢাকা বিভাগীয় কমিশনারের একান্ত সচিব। সভাপতিত্ব করেন এস.এম জাহিদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি। সভা পরিচালনা করেন মোহাম্মদ ইউনুস।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সাধারণ সভায় বাংলাদেশের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের প্রশাসনিক কর্মকর্তা এবং বিদায়ী প্ৰশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় মূলত নিজেদের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে পরস্পর ভালবাসা ও সমিতির কর্মকান্ড গতিশীল ও শক্তিশালীকরণের মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা জানানো হয়। সভায় ৭৯জন অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। আগামী দিনে সমিতির কর্মকান্ডে গতিশীলতা আনয়নসহ যৌক্তিক দাবি-দাওয়া অর্জণে কল্যাণকামী কার্যনির্বাহী গঠন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মাঠ পর্যায়ের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের ১০ম গ্রেডভূক্ত প্রশাসনিক কর্মকর্তাদের ৮৩০টি পদ বিদ্যমান আছে। বাংলাদেশ সচিবালয়সহ বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরে কর্মকর্তাদের ১০ম গ্রেডভূক্ত ২য় শ্রেণীর কর্মকর্তাগণের ১ম শ্রেণির ৯ম গ্রেডে পদোন্নতির সোপান আছে; কিন্তু দুঃখজনক হলেও রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনকারী মাঠপ্রশাসনের ১০ম গ্রেডভূক্ত ২য় শ্রেণীর প্রশাসনিক কর্মকর্তাদের ৯ম গ্রেডের ১ম শ্রেণীর কর্মকর্তা পদে পদোন্নতির সোপান নেই ।

জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্য মেয়াদী ১ নং সিদ্ধান্তে "মাঠ প্রশাসনে কর্মরত ৩য় শ্রেণী কর্মচারীগণকে সচিবালয়ের কর্মচারীদের ন্যায় পর্যায়ক্রমে পদোন্নতি করার নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে" মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া জেলা প্রশাসক সম্মেলন ২০১৯ এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের দীর্ঘ মেয়াদী ৯ নং সিদ্ধান্তে "পরীক্ষা- নিরীক্ষাক্রমে জেলা এবং উপজেলা প্রশাসনের ৩য় শ্রেণী কর্মচারীদের সহকারী কমিশনার (নন-ক্যাডার) পর্যন্ত পদোন্নতির বিধান করতে হবে" মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২৩ এপ্রিল ২০১৮ তারিখের সভায় সিদ্ধান্ত ও জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ এর সিদ্ধান্তের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে গত ০১ এপ্রিল ২০২১ তারিখের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের শর্ত মোতাবেক বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের সাংগঠনিক কাঠামোতে ৯ম গ্রেডের ২২২টি পদ সৃজনের সম্মতির জন্য অর্থ বিভাগে প্রস্তাব প্রেরণ করা হয় । 

অর্থ বিভাগ হতে গত ০৬ মে ২০২১ তারিখে উক্ত প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় হতে ৩০ জুন ২০২১ তারিখ উক্ত ২২২টি পদ সৃজনের সম্মতি চেয়ে পুনরায় অর্থ বিভাগে প্রস্তাব প্রেরণ করা হয়। কিন্তু অর্থ বিভাগ ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে পুনরায় অসম্মতি জ্ঞাপন করে। ফলে উক্ত পদসমূহ সৃজনের বিষয়টি বাস্তবায়িত হয়নি ।

মন্ত্রিপরিষদ বিভাগ হতে গত ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ ও ২০১৯ এর আলোকে উল্লিখিত ৯ম গ্রেডের পদ সৃজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। কিন্তু বিষয়টি বাস্তবায়ন ব্যতিত ইতোপূর্বের উল্লিখিত বিষয়সমূহ ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখ মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের প্রশাসনিক কর্মকর্তাদের ক্যারিয়ার প্লান তৈরীর নিমিত্ত গত ২৩ জুন ২০২৪ তারিখ একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় মাঠপ্রশাসনে ৯ম গ্রেডে প্রথম শ্রেণীর পদ সৃজনপূর্বক প্রশাসনিক কর্মকর্তাদের মধ্য হতে পদোন্নতির নীতিগত আলোচনা হয়। কিন্তু উক্ত সিদ্ধান্ত প্রস্তাব বাস্তবায়িত হয়নি। সমিতির পক্ষ হতে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে ১০ম গ্রেডভুক্ত প্রশাসনিক কর্মকর্তা পদ হতে ৯ম গ্রেডে পদোন্নতির পদ সোপান তৈরীর নিমিত্ত প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একাধিকবার লিখিত আবেদন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ হতে গত ২০ জানুয়ারি ২০২৫ তারিখ সমিতির আবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। কিন্তু বিষয়টির কোন সুরাহা হয়নি।

জেলা প্রশাসক সম্মেলনের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত মধ্য মেয়াদী ৫নং সিদ্ধান্তে জেলা ও উপজেলা প্রশাসনে ৯ম গ্রেডের একাধিক পদ সৃজন ও সৃষ্ট পদসমূহে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্য হতে পদোন্নতির মাধ্যমে পূরণের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়। উক্ত বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে একাধিকবার লিখিত আবেদন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা প্রশাসক সম্মেলন ২০২৫ এর সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত কমিটির ১৭ আগস্ট ২০২৫ তারিখের সভায় জেলা প্রশাসক সম্মেলন ২০২৫ এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নতুন করে অর্থ বিভাগে প্রস্তাব প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে দায়িত্ব প্রদান করা হয়। প্রধান অতিথির নিকট নিকট জেলা প্রশাসক সম্মেলন ২০২৫ এর উল্লিখিত সিদ্ধান্ত বাস্তবায়নের সহযোগিতা কামনা করা হয়।

প্রশাসনিক কর্মকর্তাদের জন্য প্রণীত চার্টার অব ডিউটিজ সুনির্দিষ্ট ও বিস্তারিত না থাকায় চার্টার অব ডিউটিজ যথাযথভাবে বাস্তবায়নে সমস্যা হচ্ছে। অন্যান্য সকল অফিসেই কর্মকর্তা-কর্মচারীদের চার্টার অব ডিউটিজ সুনির্দিষ্ট ও বিস্তারিত আছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের প্রশাসনিক কর্মকর্তাদের পূর্বের ন্যায় সুনির্দিষ্ট ও বিস্তারিত চার্টার অব ডিউটিজ প্রণয়নের জন্য গত ২ ডিসেম্বর ২০২৪ তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করা হলেও অদ্যাবধি তা বাস্তবায়িত হয়নি। বিদ্যমান চার্টার অব ডিউটিজ বাস্তবায়ন ও বিস্তারিত চার্টার অব ডিউটিজ প্রণয়নে প্রধান অতিথির সহযোগিতা কামনা করা হয়।

বাংলাদেশ মাঠপ্রশাসন, প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভায় প্রধান অতিথি শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা সমিতি কর্তৃক দাবীর সাথে একত্বতা ও সহমর্মিত প্রকাশ করেন এবং দাবীগুলো যৌক্তিক বলে একমত পোষন করেন। দাবি বাস্তবায়নের সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy