প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১৯ এএম (ভিজিট : ১১০)

X
চোর চক্র সদস্য মোসা: নাহার আক্তার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার ১০৬ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের দ্রুত তৎপরতায় শিশু পাচারকারী চক্রের দুই নারী সদস্য আটক হয়েছেন।মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে ঘটনাস্থল থেকেই তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটক দুই নারী- মোসাঃ নাহার আক্তার (৪৫) ও মোসাঃ হাসিনা (৪০) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা ৫০ হাজার টাকার বিনিময়ে একটি শিশু পুত্রকে ক্রয় করে হাসপাতাল এলাকা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
হাসপাতালের নিরাপত্তা দায়িত্বে থাকা পিসি আলমগীর হোসেন, আনসার সদস্য মোঃ শামীম আহমেদ, মহিলা আনসার ফাতিমা এবং রহিমা আক্তার তাদের সন্দেহজনক আচরণ লক্ষ্য করে থামান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিষয়টির সত্যতা নিশ্চিত হলে তারা শিশুসহ দুই নারীকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ ও শাহবাগ থানাকে অবহিত করেন।
পরবর্তীতে বিকাল ৫টায় শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুই নারীকে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিদের ঠিকানা
১) মোসাঃ নাহার আক্তার
পিতা: মোখলেছুর রহমান
গ্রাম: পশ্চিম আরিচপুর মনসুর আলী রোড
ডাকঘর: মুন্নু নগর
থানা: গাজীপুর সদর
জেলা: গাজীপুর
২) মোসাঃ হাসিনা
পিতা: মোখলেছুর রহমান
গ্রাম: বীরকোট
ডাকঘর: কানকিরহাট
থানা: সেনবাগ
জেলা: নোয়াখালী
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের দ্রুত নজরদারি, সাহসী ভূমিকা এবং তাৎক্ষণিক সাড়া সামাজিকমাধ্যমে ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও তারা দক্ষতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, যা জননিরাপত্তায় পেশাদারীত্বের উজ্জ্বল উদাহরণ।
প্রেস বিজ্ঞপ্তি