মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৯:২৮ PM (Visit: 327)

'সুস্থ নগরের জন্য সুস্থ মাটি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারেও পালিত হয়েছে 'বিশ্ব মৃত্তিকা দিবস'। এ উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)–এর সহযোগিতায় শুক্রবার (৫ ডিসেম্বর) এসআরডিআই'র মাল্টিপারপাস হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু। অনুষ্ঠানে বাংলাদেশে এফএও–এর প্রতিনিধি ড. জিয়াওকুন শি, বিএআরসি'র নির্বাহী চেয়ারম্যান ডঃ মোঃ আব্দুছ ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক এসএম সোহরাব উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খান। বিশ্ব মৃত্তিকা দিবস ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ভূমিকা সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল হালিম।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মো. জসীম উদ্দিন।

অনুষ্ঠানে এসআরডিআই, বিএআরসি, ডিএই, বারি, বিনা, বিএডিসি কর্মকর্তা-কর্মচারীগণ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য যে, বিশ্ব মাটি দিবস প্রতি বছর ৫ ডিসেম্বর পালিত হয়। এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হলো স্বাস্থ্যকর মাটি এবং মাটির সম্পদের টেকসই ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) ২০১৫ সালে এই দিনটি পালনের জন্য একটি বিশেষ দিন হিসেবে ঘোষণা করে, এবং ২০১৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৫ ডিসেম্বরকে বিশ্ব মৃত্তিকা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy