উইগ্রো এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি

প্রযুক্তির মাধ্যমে দেশের কৃষি খাতকে শক্তিশালী করতে কাজ করা এগ্রি–ফিনটেক স্টার্টআপ উইগ্রো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। হংকং সরকার

2025-12-06T13:29:05+00:00
2025-12-06T13:29:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
উইগ্রো এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:২৯ পিএম   (ভিজিট : ১১৯)
X

প্রযুক্তির মাধ্যমে দেশের কৃষি খাতকে শক্তিশালী করতে কাজ করা এগ্রি–ফিনটেক স্টার্টআপ উইগ্রো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। হংকং সরকার আয়োজিত স্টার্টমআপ.এইচকে গ্লোবাল স্টার্টআপ প্রতিযোগিতা ২০২৫-এ ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বের শতাধিক দেশের উদ্ভাবনী উদ্যোগের মধ্য থেকে উত্তীর্ণ হয়ে উইগ্রো’র এই অর্জনকে বাংলাদেশের প্রযুক্তি ও কৃষি-উদ্ভাবন খাতের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

স্টার্টমআপ.এইচকে প্রতিযোগিতায় স্টার্টআপগুলোকে চারটি সূচকে মূল্যায়ন করা হয় উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত সক্ষমতা, ব্যবসায়িক সম্ভাবনা এবং সামাজিক প্রভাব। এ চারটি ক্ষেত্রেই উইগ্রোর পারফরম্যান্স বিচারকদের নজর কেড়েছে। স্থানীয় কৃষি বাস্তবতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এমন প্রযুক্তিভিত্তিক মডেল আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সম্ভাবনাকে আরও দৃশ্যমান করছে।

এর আগে সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভাল ২০২৪-এও উইগ্রো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ১৩০টিরও বেশি দেশের স্টার্টআপকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় প্রতিষ্ঠানটি।

উইগ্রো ক্ষুদ্র কৃষকদের জন্য বিনিয়োগ, মানসম্মত কৃষি উপকরণ, উৎপাদন সহায়তা ও বাজারসংযোগ এই চারটি ধাপকে প্রযুক্তির মাধ্যমে এক প্ল্যাটফর্মে নিয়ে আসে। এর লক্ষ্য হলো- কৃষকদের উৎপাদন খরচ কমানো, লাভজনকতা বৃদ্ধি করা এবং বাজারে প্রবেশাধিকার সহজ করা, যাতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হয়।

উইগ্রোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা মো. মাহমুদুর রহমান বলেন, “বাংলাদেশের কৃষি শুধু খাদ্য উৎপাদনের খাত নয়; এটি দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির মূলভিত্তি। আমরা চাই, কৃষকের উদ্ভাবন ও সম্ভাবনা বিশ্বমঞ্চে তুলে ধরতে। আন্তর্জাতিক স্বীকৃতিগুলো প্রমাণ করে বাংলাদেশের কৃষি-প্রযুক্তি এখন বৈশ্বিক স্তরেও প্রতিযোগিতায় সক্ষম।”





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy