আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকছেনা যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং গাছের শাখা-প্রশাখা কাটার জন্য সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ

2025-12-18T10:39:13+00:00
2025-12-18T10:39:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকছেনা যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৯ এএম   (ভিজিট : ৮৭)
X

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং গাছের শাখা-প্রশাখা কাটার জন্য সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ টানা ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৭ ডিসেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা ১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যথারীতি কাজ শেষ হলে উক্ত এলাকাগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সাময়িক এমন সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী।




  বিষয়:   ১০ ঘণ্টা  বিদ্যুৎ  ট্রান্সফরমার 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy