মালিকানা দ্বন্দ্বে বন্ধ হয়ে যাচ্ছে টিকটক?

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

চার বছর ধরে যুক্তরাষ্ট্রে টিকটক ছিল বিতর্কের কেন্দ্রে। ডেটা নিরাপত্তা ও চীনা মালিকানা নিয়ে উদ্বেগের কারণে অ্যাপটি নিষিদ্ধ

2025-12-31T19:09:55+00:00
2025-12-31T19:09:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মালিকানা দ্বন্দ্বে বন্ধ হয়ে যাচ্ছে টিকটক?
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৭:০৯ পিএম   (ভিজিট : ১৩৫)
X

চার বছর ধরে যুক্তরাষ্ট্রে টিকটক ছিল বিতর্কের কেন্দ্রে। ডেটা নিরাপত্তা ও চীনা মালিকানা নিয়ে উদ্বেগের কারণে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার শঙ্কাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে।

চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রমের একটি বড় অংশ হস্তান্তরে সম্মত হয়েছে। একদল মার্কিন বিনিয়োগকারীর সঙ্গে এ বিষয়ে গত সপ্তাহে চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম পরিচালনার জন্য TikTok USDS Joint Venture LLC নামে একটি নতুন যৌথ প্রতিষ্ঠান গঠন করা হচ্ছে। এই প্রতিষ্ঠানই অ্যাপটির দৈনন্দিন কার্যক্রম, ডেটা সুরক্ষা ও অ্যালগরিদম তদারকি করবে।

বিনিয়োগকারী দলে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, প্রাইভেট ইক্যুইটি ফার্ম সিলভার লেক এবং বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স। তাদের সম্মিলিত মালিকানা হবে ৪৫ শতাংশ। বাইটড্যান্স রাখবে প্রায় ২০ শতাংশ শেয়ার, আর বাকি অংশ থাকবে অন্যান্য অংশীদারদের হাতে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, টিকটকের যুক্তরাষ্ট্র অংশের বাজারমূল্য প্রায় ১৪ বিলিয়ন ডলার। নতুন প্রতিষ্ঠানটি ব্যবহারকারীর তথ্য সুরক্ষা, অ্যালগরিদম নিরাপত্তা, কনটেন্ট নিয়ন্ত্রণ ও সফটওয়্যার যাচাইয়ের দায়িত্বে থাকবে।

ওরাকল হবে প্রধান নিরাপত্তা অংশীদার। তারা নিয়মিত অডিট করবে এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত শর্ত মানা হচ্ছে কি না তা নিশ্চিত করবে। হোয়াইট হাউস সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের জন্য আলাদা একটি অ্যালগরিদম তৈরি করা হবে, যেখানে বাইটড্যান্সের কোনো নিয়ন্ত্রণ থাকবে না।

চুক্তি অনুযায়ী, বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ডেটায় প্রবেশ করতে পারবে না এবং অ্যালগরিদম পরিচালনাতেও তাদের কোনো ক্ষমতা থাকবে না।

বাইটড্যান্স জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের আইন মেনে চলবে এবং মার্কিন ব্যবহারকারীদের জন্য টিকটক চালু রাখবে। চুক্তিটি কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২২ জানুয়ারি ২০২৬।

ব্লুমবার্গ জানায়, চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বর্তমান টিকটক অ্যাপ বন্ধ হতে পারে এবং ব্যবহারকারীদের নতুন একটি প্ল্যাটফর্মে যেতে হতে পারে। তবে নতুন অ্যাপের ফিচার সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy