বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সোমবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আইসিএমএইচ, মাতুয়াইল শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ড্যাব এর সদস্য সংগ্রহ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাব এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ; উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল। কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকন, ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুহিন এবং আইসিএমএইচ’র যুগ্ম পরিচালক ডা. আহসানুল হক ও ডক্টরস সোসাইটির সভাপতি ডা. তাজুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মজিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আইসিএমএইচ- এর চিকিৎসক ডা. মাহবুব আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাব’র যুগ্ম-মহাসচিব ডা. শেখ ফরহাদ, ডা আসফাক নবী কনক, ডা. ফরহাদ হাসান চৌধুরী, ডা. নিয়াজ শহীদ রানা, সহ-দপ্তর সম্পাদক ডা. কায়সার ইয়ামিন ইসাদ ও ড্যাব ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ডা. দিদারুল আলমসহ আরও অনেকে।