বাংলাদেশ-পোল্যান্ড অডিট অংশীদারিত্বের কিক-অফ কনফারেন্স

অনলাইন ডেস্ক

অন্যান্য

“বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় এবং পোল্যান্ডের সুপ্রিম অডিট ইন্সটিউশন-এর কৌশলগত অংশীদারিত্ব” শীর্ষক টুইনিং প্রকল্পের কিক-অফ

2025-12-14T16:05:26+00:00
2025-12-14T16:05:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ-পোল্যান্ড অডিট অংশীদারিত্বের কিক-অফ কনফারেন্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৪:০৫ পিএম   (ভিজিট : ৫৪)
X

“বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় এবং পোল্যান্ডের সুপ্রিম অডিট ইন্সটিউশন-এর কৌশলগত অংশীদারিত্ব” শীর্ষক টুইনিং প্রকল্পের কিক-অফ কনফারেন্স ১১ ডিসেম্বর তারিখে ঢাকার শেরাটন হোটেলে সফলভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশেরকম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল জনাব মো. নূরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার, ভারতে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত মি. পিওতর আন্তোনি শিতালস্কি এবং পোল্যান্ডের সুপ্রিম অডিট ইন্সটিটিউশন (NIK)-এর ভাইস-প্রেসিডেন্ট মি. জাসেক কোজলোস্কি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, পোল্যান্ডের সুপ্রিম অডিট ইন্সটিটিউশন (NIK)প্রতিনিধিগণ, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/সংস্থার প্রতিনিধি, কূটনৈতিক মিশন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা।

প্রধান অতিথি বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল জনাব মো. নূরুল ইসলামবলেন. “বাংলাদেশেরকম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলএর কার্যালয় দেশের সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নাগরিক আস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অংশীদারিত্ব আমাদের নিরীক্ষা ব্যবস্থাপনাকে আরও আধুনিকীকরণ এবং অগ্রাধিকার ক্ষেত্রসমূহে নিরীক্ষা সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।”

ইইউ রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার প্রকল্পটির উদ্বোধনকে স্বাগত জানিয়ে বাংলাদেশের জন-তদারকি ও আর্থিক শাসনব্যবস্থা শক্তিশালী করতে ইইউ-এর অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, কার্যকর নিরীক্ষা প্রতিষ্ঠানসমূহ টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য।

ভারতে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত মি. পিওতর আন্তোনি শিতালস্কি বাংলাদেশ ও পোল্যান্ডের দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশেরকম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় এবং পোল্যান্ডের সুপ্রিম অডিট ইন্সটিউশন এর এই অংশীদারিত্ব পেশাগত অভিজ্ঞতা বিনিময়, প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

পোল্যান্ডের সুপ্রিম অডিট ইন্সটিটিউশন (NIK)-এর ভাইস-প্রেসিডেন্ট মি. জাসেক কোজলোস্কিবাংলাদেশেরকম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়এর সঙ্গে আন্তর্জাতিক সেরা চর্চা ও অভিজ্ঞতা বিনিময়ে NIK-এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এই প্রকল্প সরকারি নিরীক্ষাশক্তিশালীকরণ এবং জবাবদিহিতা কাঠামো উন্নয়নে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

টুইনিং প্রকল্পটি আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে ফাইন্যান্সিয়াল অডিট, পারফরমেন্স অডিট এবং ইনফরমেশন সিস্টেম (আইটি)অডিট পরিচালনায় বাংলাদেশেরকম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়-এর সক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। সহযোগিতার প্রধান ক্ষেত্রসমূহের মধ্যে রয়েছে–ফিন্যান্সিয়াল অডিটের প্রাতিষ্ঠানিকীকরণ, পারফরমেন্স অডিট শক্তিশালীকরণ এবং মডেল অডিট ও কৌশলগত উন্নয়নের মাধ্যমে আইটিঅডিটের অগ্রগতি নিশ্চিত করা।

এই প্রকল্পের সফল বাস্তবায়ন জনসম্পদের ব্যবহারে স্বাধীন নিশ্চয়তা প্রদানের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সরকারি আর্থিক ব্যবস্থাপনা আরও উন্নত করবে এবং একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক অংশীদার হিসেবে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy